নিজেকে ‘বিশ্বের সবচেয়ে ভাগ্যবান স্বামী’ বললেন রাঘব চাড্ডা

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার ৩৮তম জন্মদিনে ভালোবাসায় ভরা শুভেচ্ছা জানিয়েছেন তার স্বামী রাঘব চাড্ডা। স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজেকে ‘বিশ্বের সবচেয়ে ভাগ্যবান স্বামী’ বলে উল্লেখ করেছেন তিনি।

গত ২২ অক্টোবর ছিল পরিণীতির জন্মদিন। এ উপলক্ষে একসঙ্গে রেস্তোরাঁয় সময় কাটানোর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন রাঘাব। ছবিগুলোতে তাদের একসঙ্গে খাবার উপভোগ করতে এবং আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা যায়। 

ছবির সঙ্গে পরিণীতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাঘব ‘নীরের মাম্মা’ বলে সম্বোধন করেন।বার্তার শেষে নিজেকে ‘বিশ্বের সবচেয়ে ভাগ্যবান স্বামী’ বলে উল্লেখ করেন তিনি। রাঘবের এই ভালোবাসাপূর্ণ বার্তার জবাবে চোখে হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান পরিণীতি।

এদিকে, গত ১৯ অক্টোবর ছেলে নীরের প্রথম জন্মদিন উদ্‌যাপন করেন এই দম্পতি। ছেলের প্রথম জন্মদিনের মাত্র তিন দিন পর পরিণীতির জন্মদিন উদ্‌যাপন করলেন রাঘব।

LEAVE A REPLY