মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের মন যোগাতে সেখানে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তবে স্বশরীরে নয়, পর্দায়। তার অভিনীত গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দেয়ালের দেশ’ নামে একটি সিনেমা এবার আমেরিকায় প্রদর্শিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন এ সিনেমার পরিচালক মিশুক মনি। সিনেমাটি কিছুদিন আগে প্রদর্শিত হয়েছে অস্ট্রেলিয়ায়। এবার হাজির হয়েছে আমেরিকায়। শুক্রবার থেকে দেশটিতে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।
কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজারগামী রিলাক্স পরিবহণ নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার...
ক্রিকেট ও বলিউডের যোগ আজকের নয়। কারণ ভারতে দুটোই জনপ্রিয়। শুধুমাত্র ভারতীয় ক্রিকেটারদের সঙ্গেই বলিউডের সুন্দরীরা সম্পর্কে জড়িয়েছেন তা নয়। বিভিন্ন দেশের জনপ্রিয় ক্রিকেটাররা বলি সুন্দরীদের প্রেমে হাবুডুবু খেয়েছেন। ভারতে খেলতে এসে নায়িকাদের সৌন্দর্য, জনপ্রিয়তার মোহে পড়ে তাদেরই কাউকে হৃদয় দিয়ে বসেছেন। ভিভ রিচার্ডস-নীনা গুপ্তা এর অন্যতম উদাহরণ। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব আখতারও নাকি বলিউড সুন্দরী সোনালি বেন্দ্রের...
ভয়াবহ মানবিক বিপর্যয়ে জর্জরিত সুদানে খাদ্য সংকট বেড়েই চলেছে। খাবার নেই। পানি নেই। কিছুটা মজুত খাবার থাকলেও সে খাবার কেনার টাকাও নেই। চরম সংকটে নাজেহাল দেশটিতে কমে গেছে ত্রাণ সরবরাহও। সব মিলিয়ে চরম সীমায় পৌঁছে গেছে দুর্ভিক্ষ। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ঘাস খাচ্ছেন সুদানের বাসিন্দারা। এমনকি বাদামের খোসা খেয়েও জীবন ধারণ করছেন তারা।
ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর রিও গ্র্যান্ডে ডো সুলে অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ১৫০ জনে পৌঁছেছে। এখনো ১১২ জন নিখোঁজ রয়েছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু স্থানীয় প্রাকৃতিক দুর্যোগ প্রতিরক্ষা সংস্থাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, ৩ মে ভারি বৃষ্টিপাতের ফলে প্রবল বন্যার পানিতে ব্রাজিলের দক্ষিণের শহর রিও গ্র্যান্ডে...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়ায় ট্যাংক হামলায় প্রাণ হারিছেন পাঁচ ইসরাইলি সেনা। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। টাইমস অব ইসরাইল জানিয়েছে, বুধবার ভুল করে নিজ সেনাদের ওপর এ হামলার ঘটনা ঘটে। নিহত সেনাদের সবাই প্যারাট্রুপার্স ব্রিগেডের ২০২ নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তাদের ওপর ভুল করে ট্যাংক হামলা চালানো হয়।
ইসরাইলের স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত হেনেছে হিজবুল্লাহর ড্রোন। যুদ্ধের মধ্যে এটি ইসরাইলে হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলা। এতে ১৪ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
বৃহস্পতিবার ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরাইলের।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ একটি বিস্ফোরক ড্রোন দিয়ে লোয়ার গ্যালিলির...
বিশ্বে স্বচ্ছতা আর ন্যায়বিচার বহাল রাখতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার বেইজিং সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। খবর আল-জাজিরা, বিবিসির।
চীনের প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে বলেন, চীন ও রাশিয়া একসঙ্গে কাজ করার মাধ্যমে নিজ নিজ দেশের উন্নয়ন অর্জন করতে...
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত কমিটি মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল প্যানেলের ফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার।
তিনি ২০২৪-২৫ দ্বিবার্ষিক মেয়াদে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন। বুধবার আদালতে রিট করেছেন এ নায়িকা।
মিশা-ডিপজল প্যানেল কমিটি স্থগিত চেয়ে রিট করা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন খল-অভিনেতা মিশা...
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। ভিন্ন ধারার গান ও ফ্যাশন স্টেটমেন্টের জন্য সব সময় নজর কেড়েছেন তিনি। বিভিন্ন সময় ভক্তরা তার গানের আলোচনা-সমালোচনা করে থাকেন।
দীর্ঘ বিরতির পর ইংরেজি গানে ফিরলেন জেফার। সম্প্রতি ‘ওকেব্রো রেকর্ডস’-এর ইউটিউব চ্যানেলে ‘স্পাইসি’ শিরোনামে গানটি প্রকাশ পেয়েছে। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ ও ইউটিউব চ্যানেলে সমালোচনার ঝড়...









































