প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) তথ্য মতে, ২০২৩ সালে দেশে দুধের উৎপাদন হয়েছে এক কোটি ৫২ লাখ ৫২ হাজার টন। এই হিসাব বাড়তি দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে দেশে গত বছরে দুধের উৎপাদন হয়েছে এক কোটি এক লাখ ৮২ হাজার টন। দেশে দুধের উৎপাদন বেশি দেখানো হয়েছে ৫০ লাখ ৭০ হাজার টন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টিগ্রেটেড...
দুই দিন ধরে দেশের বিভিন্ন অংশে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। পাশাপাশি টানা মাসখানেক ধরে চলা দাবদাহও বয়ে যাচ্ছে কয়েকটি বিভাগে। গতকাল শনিবার দেশের তিনটি বিভাগে (খুলনা, রাজশাহী ও রংপুর) মৃদুু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। চলতি সপ্তাহে দেশের অনেক জেলাতেই তাপপ্রবাহ কিছুটা কমার পাশাপাশি বৃষ্টিপাত বাড়তে পারে।
তবে আগামী...
বিশেষ প্রশিক্ষণ নিতে চীনে যাচ্ছে আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রশিক্ষণ দল। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চলতি মে মাসের শেষের দিকে প্রতিনিধিদলটি চীনে যাবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাই মূলত এই প্রশিক্ষণ দলে থাকবেন। আওয়ামী লীগের একাধিক সূত্র কালের কণ্ঠকে এমন তথ্য জানিয়েছে।
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, দলের...
ফরিদপুরের ভাঙ্গাকে কেন্দ্র করে স্বল্প দূরত্বের রেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনায় এক ধাপ এগোল রেলপথ মন্ত্রণালয়। আজ রবিবার রাজবাড়ী থেকে ভাঙ্গা হয়ে ঢাকা পর্যন্ত চলাচল শুরু করবে একটি ট্রেন। এমন উদ্যোগের মধ্য দিয়ে স্বল্প দূরত্বে বড় অবকাঠামোর সুবিধা পাওয়া শুরু হলো। দক্ষিণে বাড়ল কমিউটার ট্রেন।
রাজধানী ঢাকা থেকে মাদারীপুরের শিবচরের দূরত্ব ৭৮.২...
স্কুল অফ ওরিয়েন্টাল অ্যন্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) ইউনিভার্সিটি অফ লন্ডনের পক্ষ থেকে অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমানকে এ বছরের সেপ্টেম্বর মাসে সম্মানসূচক ডক্টরেট সম্মাননা দেওয়া হচ্ছে। সোয়াস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অ্যাডাম হাবিব ৩০ এপ্রিল লেখা এক চিঠিতে তাঁর এ সম্মাননা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ...
সর্বোচ্চ আদালতের বিচারকাজে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার সাত মাস পর এই প্রথম তিনি দুটি বেঞ্চ গঠন করলেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের রবিবারের (আজকের) কার্যতালিকায় দুটি বেঞ্চের উল্লেখ রয়েছে। এক নম্বর আদালত কক্ষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বসবেন।
বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
রোববার সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পুলিশ, উপজেলা প্রশাসন, বনরক্ষী ও স্থানীয় বাসিন্দারা এ কাজে অংশ নিয়েছেন।
শনিবার পৌনে ৩টার দিকে চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুনের খবর পায়...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে বজ্রপাতে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। রোববার ভোরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)।
বজ্রপাতে ঘরে আগুন লেগে যায়। দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে লাশ উদ্ধার করে।
এদিকে রামগড়ে ব্রজপাতে আরও...
বিনোদন
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলি, গ্রেফতার আরও ১১২
Probash Bangla 2 -
যুক্তরাষ্ট্র কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরাইলবিরোধী বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের একজন সদস্য গুলি ছুড়েছেন। তবে কেউ আহত হননি। তবে গ্রেফতার হয়েছেন আরও ১১২ জন বিক্ষোভকারী।
নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, শনিবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গিয়ে ঘটনাচক্রে একজন পুলিশ সদস্য গুলি ছুড়েছেন। পাশের একটি দেয়াল থেকে গুলিটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত...
আলোচনার মাধ্যমে ইসরাইল ও হামাসের মধ্যে চলামন যুদ্ধ অবসানের পথ খুঁজে বের করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার।
এক্ষেত্রে নিজেদের ভূমিকা পুনর্মূল্যায়ন করে দেখছে দেশটির সরকার। যার ভিত্তিতে রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক কার্যলয় থাকবে নাকি তা বন্ধ হবে সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কাতারের এক কর্মকর্তা।
কাতার সরকারের পর্যালোচনা সম্পর্কে...










































