ইরানে ঈদুল আজহা উদযাপন

যুদ্ধের ক্ষত নিয়েই ইরানে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈ দের নামাজ আদায় করেন লাখো ইরানি মুসল্লি।
বুধবার (২৭ মে) ঈ দুল আজহা উপলক্ষে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে বিশেষ জামাতের আয়োজন করা হয়। এ দিন সকালেই ইরানের বিভিন্ন প্রান্তে মুসল্লিরা ঈ দের নামাজে অংশ নেন।
ঈদুল আজহা ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র উ ৎসবগুলোর একটি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মতো ইরানেও দিনটি সরকারি ছু টি হিসেবে পালিত হয়।
রাজধানীর তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রধান ঈ দ জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি। এতে রাজনৈতিক, সামরিক এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারাও অংশ নেন।
এ সময় ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় ইরানের বিভিন্ন মসজিদে।
এবারের ঈ দ এমন এক সময়ে উদযাপন করলো ইরান, যখন দেশটি সাম্প্রতিক সংঘাতের অভিঘাত থেকে পুনরুদ্ধারের চেষ্টা করছে।
গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একের পর এক হামলায় ইরানের জনজীবনে গভীর প্রভাব ফেলেছে। সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি, অর্থনীতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও চাপ তৈরি হয়েছে।
তবুও সব অনিশ্চয়তা ও যুদ্ধের ক্ষত বুকে নিয়েই ধর্মীয় উ ৎসবের চেতনায় ঐক্য এবং ধৈর্যের বার্তা নিয়ে ঈ দুল আজহা উদযাপন করেছে ইরানের জনগণ।
সূত্র : তাসনিম নিউজ

LEAVE A REPLY