সংগৃহীত ছবি
রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম এমপি বলেছেন, এক সময় ট্রেনের টিকিটে কালোবাজারি থাকলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কালোবাজারি বন্ধ হয়েছে। আশা করি চিরতরে কালোবাজারি বন্ধ হয়ে যাবে।
শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের স্মৃতি বিজড়িত স্থান মেহেরপুরের গাংনী উপজেলার ষলোটাকা গ্রাম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন...
ছবি : সংগৃহীত
ঈদুল ফিতর উপলক্ষে এক শতাব্দীরও বেশি সময় ধরে বন্ধ থাকা একটি মসজিদ আবার খুলে দিয়েছে গ্রিস। স্থানীয় সময় গত বুধবার নামাজ আদায়ের জন্য গ্রিসের উত্তরের শহর থেসালোনিকিতে অবস্থিত ঐতিহাসিক মসজিদটি খুলে দেওয়া হয়। গ্রিসে ঠিক ১০০ বছর আগে মুসলিমরা যুদ্ধে পরাজিত হওয়ারপর অনেক মসজিদ বন্ধ করে দেয় অর্থোডক্স খ্রিস্টানরা। তার মধ্যে অন্যতম গ্রিসের এই...
ছবি : সংগৃহীত
গত ১ এপ্রিল সিরিয়ার ইরানি কনস্যুলেটে হামলায় ১৩ জন নিহত হন। ওই হামলায় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা প্রাণ হারান। তাদের মধ্যে কুদস ফোর্সের একজন সিনিয়র কমান্ডার ছিলেন। ইরান এ ঘটনার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরন ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বিষয়টিকে আর বেশিদূর গড়াতে...
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ইরানের হুমকির মুখে একটি সম্ভাব্য হামলা মোকাবেলায় প্রস্তুতির জন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার দেশটির হাতজোর বিমান বাহিনী ঘাঁটিতে এ বৈঠকে বসেন তারা। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।
গত ১ এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের বিমান হামলার পর তেহরান...
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিং মলে ছুরিকাঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। আহতদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক।
আজ শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনির বন্ডি জাংশন শপিং সেন্টারে এই হামলা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে আল-জাজিরা এ তথ্য জানায়।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা জেলার শিয়ালদার বিভিন্ন রেলস্টেশন দিয়ে যারা যাতায়াত করেন,তারা স্টেশনের শৌচাগার ব্যবহার করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়েন।
অনেকে টয়লেট ব্যবহার করেও খুচরা টাকা না থাকায় টাকা দিতে পারেননা। সেই সমস্যা এড়াতে স্টেশনের যে স্থানে ইউজ টয়লেট থাকবে তার বাইরে কিউআর কোড থাকবে। যাত্রীরা নির্দিষ্ট শৌচালয়ে যাওয়ার পরে তাদের আর খুচর দিতে হবে...
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অতর্কিত হামলায় ছাত্রলীগ নেতা এম সজীবসহ ৪ জন আহত হয়েছেন। অভিযোগ উঠেছে আড্ডারত ছাত্রলীগ কর্মীদের ওপর প্রতিপক্ষের লোকজন গুলিও করেছে।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকার যদির পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন ও চন্দ্রগঞ্জ...
চৈত্রের প্রচণ্ড গরমে হাঁসফাঁস মানুষ। রাজধানীসহ অনেক জেলায় বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। গত বছরের চেয়ে চলতি বছরজুড়ে তাপমাত্রা বেশি থাকবে। এর মধ্যে এপ্রিলে গরমের তীব্রতা পৌঁছাতে পারে সর্বোচ্চ পর্যায়ে বলে জানিয়েছে আবহওয়া অফিস।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় গরমে অস্বস্তি আরও বাড়ছে। ২০২৩ সালের তুলনায়...
ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসরাইলে থাকা মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার শঙ্কায় নাগরিকদের জেরুজালেম, তেল আবিবের বাইরে না যেতে বলেছে মার্কিন দূতাবাস।
ইসরাইলকে ইরানি আক্রমণ ঠেকাতে পরামর্শ দিতে দেশটিতে শীর্ষ জেনারেল পাঠাল পরম মিত্র যুক্তরাষ্ট্র।
ইসরাইল হামলার শিকার হতে পারে এমন শঙ্কায় মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন রণতরী...
ইরান যেকোনো সময় ইসরাইলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে পারে। এমন গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে দুই মার্কিন কর্মকর্তা। এদিকে, যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরাইল হামলার শিকার হতে পারে এমন শঙ্কায় মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন রণতরী প্রস্তুতির অংশ হিসেবে অবস্থান পরিবর্তন করতে শুরু করেছে।
শুক্রবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি এই তথ্য নিশ্চিত...










































