সংগৃহীত ছবি
বিচারকাজ বাধাগ্রস্ত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলনার মহানগর হাকিম তরিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে হেয়প্রতিপন্ন করার অভিযোগে সেখানকার বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) জহিরুল ইসলামকে তলব করেছেন হাইকোর্ট।
আজ বুধবার (৩ এপ্রিল) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ
স্বপ্রণোদিত হয়ে রুলসহ এ...
চলচ্চিত্র দিবসে দেখানো হয় ছবিটি
বছরের ৩ এপ্রিল পালিত হয় জাতীয় চলচ্চিত্র দিবস। সেই অনুযায়ী আজ পালিত হলো দিবসটি। জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। দিনটিকে স্মরণ করে ২০১২ সাল থেকে উদযাপিত হয়ে আসছে জাতীয় চলচ্চিত্র দিবস।
‘জোকার : ফোলি এ ডিউক্স’
এ বছরই পর্দায় আসছে জনপ্রিয় চলচ্চিত্র ‘জোকার’-এর সিক্যুয়েল ‘জোকার : ফোলি অ্যা ডিউক্স’। হোয়াকিন ফিনিক্স অভিনীত সিনেমাটি ঘিরে ইতিমধ্যে তুমুল হাইপ তৈরি হয়েছে। অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। অনুরাগীদের আগ্রহের পারদ আরো তুঙ্গে উঠল সদ্য প্রকাশিত জোকারের নতুন পোস্টার।
‘জোকার ২’-এর নতুন পোস্টার প্রকাশ করেছে...
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর বেইলি রোড ও শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেফতাররা হলেন-জেস্টি রেস্তোরাঁর মালিক মোহর আলী ওরফে পলাশ, ফুকো রেস্তোরাঁর মালিক আবদুল্লাহ আল মতিন ও ভবনের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম খান।
প্রথমে বিকাশ বা নগদের এসআরদের সঙ্গে সখ্য গড়ে তুলতো তারা। এরপর সেই এসআরদের কাছ থেকে নতুন এজেন্টদের নম্বরের তালিকা হাতিয়ে নিত। গত ২ বছর ধরে দেশের বিভিন্ন এলাকার প্রায় ৬০-৭০ জন বিকাশ-নগদ এজেন্ট ব্যবসায়ীকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছে চক্রটি। স্বল্প সময়ে কোটিপতি হওয়ার লোভে এবং মাদক সেবনের অর্থ জোগাতে এ প্রতারণার আশ্রয়...
ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় কুয়াং নিন প্রদেশে মিথেন গ্যাসের আগুনে চার কয়লাখনি শ্রমিক প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও সাতজন।
ভিয়েতনাম সংবাদ সংস্থা জানিয়েছে, বুধবার ভোরে (স্থানীয় সময়) ক্যাম ফা শহরের ২৩ বর্গমিটারজুড়ে থাকা খনিটিতে খননের সময় দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, খনিটি ভিয়েতনাম ন্যাশনাল কোল অ্যান্ড মিনারেল ইন্ডাস্ট্রিজ গ্রুপের থং নাত কয়লাখনি কোম্পানির...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে ৭ ত্রাণকর্মীকে হত্যা করেছে দখলদার ইসরাইল। নিহতদের মধ্যে অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র-কানাডার যৌথ নাগরিক রয়েছেন।
এই হত্যাকাণ্ডের পর মুখ খুলেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার তিনি দাবি করেছেন, তাদের সেনারা ওই ত্রাণকর্মীদের ওপর অনিচ্ছাকৃত হামলা চালিয়েছে। আর যুদ্ধক্ষেত্রে এ ধরনের ভুল হয়।
এক...
সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে ইসরাইলি হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইসরাইলের এই বিমান হামলায় আইআরজিসির ৭ সেনা কমান্ডারসহ ১১ জনের প্রাণহানি ঘটেছে। প্রতিশোধ নিতে ইরানও সিরিয়ায় মার্কিন ও ইসরাইলের স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের...
মাত্র এক সপ্তাহ আগেই একজন সৌদি সুন্দরীর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যোগদান নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একাধিক বিশ্ব গণমাধ্যম। দাবি করা হয়েছিল, রুমি আলকাহতানি নামে ২৭ বছর বয়সি ওই সুন্দরী পেশায় একজন মডেল। অনলাইন ইনফ্লুয়েন্সার হিসেবেও খ্যাতি রয়েছে তার। ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্টে তার ১০ লাখ অনুসারী রয়েছে। গত ২৫ মার্চ মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিসেবে তার...
বিজয় দেবেরাকোণ্ডা ও রাশমিকা মান্দানার প্রেম নিয়ে চর্চার আঁচ এখন দক্ষিণী সিনেমার গণ্ডি ছাড়িয়ে বলিউডে। জনসমক্ষে কখনো নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও, তাদের সম্পর্কের খবর ইন্ডাস্ট্রির ‘খোলা খাতা’-র মতো। গুঞ্জন, তারা নাকি একত্রবাস করেন! মাঝেমধ্যেই বিজয়-রাশমিকার বিয়ে নিয়েও নানা গুঞ্জন শোনা যায়। এ বার বিজয় মুগ্ধ ম্রুণালের রূপে। অভিনেত্রী চোখ, ঠোঁটের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা।











































