নিজের চারপাশে গণ্ডি টানছেন মালাইকা

ব্যক্তিগত জীবন নিয়ে চলা অনবরত কাটাছেঁড়া চলছে মালাইকা অরোরার। তবে এ কাটাছেঁড়া তাকে প্রভাবিত করে কি না। তিনি নিজের চারপাশে গণ্ডি টানছেন বলে জানিয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে।

জল্পনা চললেও নতুন প্রেম নিয়ে এখনও মুখে কুলুপ মালাইকার। তবে তার অনুরাগীরা প্রায় নিশ্চিত, হিরে ব্যবসায়ী হর্ষ মেটার সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। তবে শুধু হর্ষ নন। আরও কয়েক জন পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকার কাছে জানতে চাওয়া হয় যে, তার ব্যক্তিগত জীবন নিয়ে চলা অনবরত কাটাছেঁড়া তাঁকে কতটা প্রভাবিত করে! মালাইকার উত্তর, আমি আমার মনের শান্তি অক্ষত রাখি একটাই কথা নিজেকে বলে। আমি মনে করি ইন্টারনেটের স্বর খুব উচ্চ, কিন্তু তার বুদ্ধি নেই। দুটোর মধ্যে পার্থক্য তো আছেই। একটা বিষয় বুঝেছি, মানুষ কী বলছে, তার উপর যদি আমার মনের শান্তি নির্ভর করে, তা হলে কোনো দিনই শান্তিতে থাকা যাবে না।

নিজের চারপাশে গণ্ডি টানতে শিখেছেন মালাইকা। তিনি বলেন, আমার চারপাশে একটা গণ্ডি রয়েছে। আমার সম্পর্কে যা বলা হয়, সবটাই আমি মেনে নিই না। প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিই না। আমি বাস্তবে বিশ্বাসী। নিজের কাজ, প্রিয়জন, নিয়মানুবর্তিতাকে গুরুত্ব দিই, যেগুলো আমাকে উন্নততর করবে।

মালাইকা আরও বলেন, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভুলভাল কথায় কান দেওয়াও আমরা বন্ধ করে দিই। আমি বর্তমানে নিজের সঙ্গে সবচেয়ে ভাল আছি। আর এটাই আমাকে স্বস্তি দেয়। অতীতে নিজেকে নিয়ে মনে সন্দেহ ছিল, অন্য মহিলাদের মতোই। নিজের খুঁত ধরতাম। কিন্তু এখন নিজেকে নিয়ে আমি সন্তুষ্ট। সূত্র: আনন্দবাজার

LEAVE A REPLY