বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহেনা
এয়ার কন্ডিশনার বা এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
উম্মে রেহেনা বলেন, চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি থাকবে।...
ফাইল ছবি : রয়টার্স
হরমুজ প্রণালিতে আরোপিত টোল থেকে প্রথমবারের মতো আয় পেয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবাই রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম কে বলেন, ‘হরমুজ প্রণালিতে আরোপিত টোল থেকে প্রাপ্ত প্রথম আয় কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জমা হয়েছে।’...
ফাইল ছবি
ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা করা হলে তা হবে ‘অনেক বড় ভুল’—- বলেছেন হিজবুল্লাহর জ্যেষ্ঠ আইন প্রণেতা হাসান ফাদলাল্লাহ। এতে লেবাননের ভেতরে বিভাজন আরো বাড়বে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে তিনি এই কথা বলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার পক্ষে নন তারা।
ফাইল ছবি
বিশ্ব বর্তমানে জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকির মুখে রয়েছে—বলেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জ্বালানির দাম বাড়লে চাহিদার ওপর চাপ তৈরি হবে এবং তা কমে যেতে পারে। কিছু ক্ষেত্রে সরকারের নীতি ও পদক্ষেপও এই পরিস্থিতিকে প্রভাবিত করবে—জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
বলিউডের সফল নির্মাতা ডেভিড ধাওয়ান তার দীর্ঘ ক্যারিয়ারে গোবিন্দ, সালমান খান ও সঞ্জয় দত্তের মতো সুপারস্টারদের সঙ্গে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। তবে ভক্তদের মনে দীর্ঘদিনের প্রশ্ন ছিল—কেন তাকে কখনো শাহরুখ খানের সঙ্গে কাজ করতে দেখা যায়নি? সম্প্রতি তার ছেলে বরুণ ধাওয়ানের নতুন ছবি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর প্রচারণায় এসে এই বিষয়ে মুখ...
সংগৃহীত ছবি
বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বেন্টলি মোটরস তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে ঘোষণা করেছে। ১০ এপ্রিলে প্রকাশিত এই ঘোষণার মাধ্যমে ব্র্যান্ডটি তাদের আন্তর্জাতিক উপস্থিতি আরো বিস্তারের লক্ষ্য নিয়েছে।
এই ঘোষণার সঙ্গে সঙ্গেই একটি নতুন ক্যাম্পেইনও চালু হয়েছে, যা লস অ্যাঞ্জেলেসে চিত্রায়িত এবং বেন্টলির সহ-সৃজনশীল পরিচালক...
পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীতযাত্রা নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ আগামী ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখানো হবে।
মাইকেল জ্যাকসন ২০০৯ সালে ৫০ বছর বয়সে মারা গেলেও তার জনপ্রিয়তা এখনো বিশ্বজুড়ে অটুট। স্পটিফাইয়ে প্রতি মাসে প্রায় ৬৫ মিলিয়ন মানুষ তার গান শোনেন।
শাহরুখ খানের ছেলে আরিয়ান খান কি হাসতে জানেন না? ক্যামেরার সামনে তার গম্ভীর মুখ দেখে অনেকেই এমন প্রশ্ন তোলেন। কিন্তু সম্প্রতি এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে আরিয়ান প্রমাণ করে দিলেন যে তিনি মোটেও গম্ভীর নন, বরং বেশ হুল্লোড়প্রিয়।
আরিয়ানের বন্ধু মাহির মেটার বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিনি। সেখানে বিয়ের একটি জনপ্রিয় প্রথা ‘জুতো চুরি’র খেলায়...
সংগৃহীত ছবি
বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান ও দক্ষিণি সিনেমার অভিনেত্রী শ্রীলীলা-কে নিয়ে নতুন একটি রোমান্টিক মিউজিক্যাল ড্রামা তৈরি করছেন পরিচালক অনুরাগ বসু। গত বছর ছবিটির প্রোমো প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এই ছবির বর্তমান অবস্থা ও মুক্তির পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন।
সংগৃহীত ছবি
ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি অভিনেত্রীকে নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে— শিগগিরই কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি?
গত কয়েক দিন ধরে ইনস্টাগ্রামের একটি পোস্টকে কেন্দ্র করে এই জল্পনা তৈরি হয়েছে। ‘ওয়েডিং ড্যান্স’ নামের একটি অ্যাকাউন্ট,...











































