বন্ধুর বিয়েতে জুতা চুরির সামাজিক প্রথায় শাহরুখ-পুত্রের ভিডিও ভাইরাল

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান কি হাসতে জানেন না? ক্যামেরার সামনে তার গম্ভীর মুখ দেখে অনেকেই এমন প্রশ্ন তোলেন। কিন্তু সম্প্রতি এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে আরিয়ান প্রমাণ করে দিলেন যে তিনি মোটেও গম্ভীর নন, বরং বেশ হুল্লোড়প্রিয়।

আরিয়ানের বন্ধু মাহির মেটার বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিনি। সেখানে বিয়ের একটি জনপ্রিয় প্রথা ‘জুতো চুরি’র খেলায় মেতে ওঠেন আরিয়ান।

ভিডিওতে দেখা যাচ্ছে, বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে জুতো নিয়ে রীতিমতো কাড়াকাড়ি চলছে। আরিয়ান জুতো হাতে নিয়ে দৌড়াচ্ছেন আর অন্য পক্ষ তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই খুনসুটি এক পর্যায়ে মজার এক ‘যুদ্ধে’ রূপ নেয়।

বিয়ের আয়োজক সংস্থা এই ভিডিওটি শেয়ার করার পর থেকেই ভক্তদের মধ্যে হাসির রোল উঠেছে।

অনেকেই বলছেন, বাবার মতোই আরিয়ান বেশ রসিক ও প্রাণোচ্ছল। গম্ভীর লুকটি কেবল তার পাবলিক ইমেজের অংশ, বাস্তবে তিনি দারুণ হাসিখুশি একজন মানুষ।

উল্লেখ্য, আরিয়ান খান অভিনয়ের চেয়ে পরিচালনার কাজ বেশি পছন্দ করেন। সম্প্রতি তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

সূত্র : আনন্দবাজার

LEAVE A REPLY