ত্রাণ নিয়ে ছুটে চলেছেন মাহি

সামিরা খান মাহি

অসহায় মানুষের দুর্দশায় বরাবরই পাশে থাকার চেষ্টা করেন অভিনেত্রী সামিরা খান মাহি। ২০২২ সালে সিলেটের বন্যার্তদের জন্য দিনরাত পরিশ্রম করেছিলেন। দিয়েছিলেন ত্রাণ ও নগদ অর্থ। এবারও দেশের বন্যাকবলিত মানুষের সহায়তায় এক জেলা থেকে আরেক জেলায় ছুটছেন মাহি।

শনিবার ও রবিবার তাঁর নেতৃত্বে ২০ জনের একটি দল ফেনীতে ত্রাণ বিতরণ করেছে। ত্রাণ শেষ হয়ে যাওয়ায় গতকাল ঢাকায় ফিরেছেন। নতুন করে ত্রাণ-অর্থ সংগ্রহ করে আজ যাবেন কুমিল্লায়। 

মাহি বলেন, ‘আমাদের একমুহূর্তও বসে থাকার উপায় নেই।

যত দ্রুত সম্ভব মানুষের কাছে পৌঁছাতে হবে।’

স্মরণকালের ভয়াবহতম বন্যায় কবলিত দেশ। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়িসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে আছে অর্ধকোটির বেশি মানুষ।

এই মানবিক বিপর্যয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশের চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরাও। 

LEAVE A REPLY