পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরদিন শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা ইপিজেড-১ ও ঢাকা ইপিজেড-২ এর আশপাশের এলাকা এবং নবীনগর-চন্দ্রা সড়কের পশ্চিম পাশে সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া এই সময়ের মধ্যে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপও কম থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।








































