দ্বিতীয় সিনেমায় হাত দিলেন এস ডি রুবেল

এস ডি রুবেল

জনপ্রিয় কণ্ঠশিল্পী এস ডি রুবেল। করেছেন অভিনয়ও। মনতাজুর রহমান আকবরের ‘এভাবেই ভালোবাসা হয়’ (২০১১) ছবিতে হয়েছেন শাবনূরের নায়ক। পরিচালনায়ও নাম লেখান।

‘বৃদ্ধাশ্রম’-এর পর এবার শুরু করেছেন দ্বিতীয় ছবি ‘নীল আকাশে পাখি উড়ে’ পরিচালনা।

এর মধ্যে ছবির তিনটি গান রেকর্ড করেছেন। কথা ও সুর করেছেন নিজেই। তার সঙ্গে গেয়েছেন অনুপমা মুক্তি, সোমনুর মনির কোনাল।

রুবেল বলেন, ‘সরকারি অনুদান পাওয়া ছবিটির জন্য এখন পাত্র-পাত্রী নির্বাচন করছি। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুটিং করব। আগামী বছর জুনে মুক্তি দেওয়ার ইচ্ছা।’

রুবেল নিজেই ছবিটির নায়কের ভূমিকায় থাকছেন বলে জানালেন।

অর্থাৎ সিনেমার নায়কও তিনি, গায়কও তিনি, পরিচালকও তিনি। যে কারণে আগের পরিচালিত ছবি ‘বৃদ্ধাশ্রম’-এর চেয়ে একটু বেশি মনোযোগ তার এই সিনেমা ঘিরে।

LEAVE A REPLY