শিল্পা শেঠি
বলিউডের হিট অ্যান্ড ফিট অভিনেত্রী শিল্পা শেঠি। বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই, এখনও তরুণ প্রজন্মের নায়িকাদের মতোই নিজের সৌন্দর্য ধরে রেখেছেন শিল্পা। বয়স যে শুধুই সংখ্যামাত্র, তা প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন তিনি। ছিপছিপে চেহারা, নির্মেদ শরীর আর অফুরন্ত জীবনীশক্তি, শিল্পার ফিটনেস সচেতনতার প্রকৃষ্ট উদাহরণ।
এবার নিজের ফিট থাকার রহস্য ভক্তদের সঙ্গেও শেয়ার করলেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড এ অভিনেত্রী তার খাবার তালিকা শেয়ার করেছিলেন। জানালেন, নিয়মিত ভাত ও রুটি খান তিনি। পাশাপাশি কিছু বিশেষ খাবার ও ব্যায়াম করে ফিটনেস ধরে রাখেন তিনি।
আ
শিল্পা তার সকাল শুরু করেন অ্যালোভেরার রস দিয়ে। অভিনেত্রীর মতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, ত্বকে উজ্জ্বলতা আনতে সাহায্য করে অ্যালোভেরা। এরপর কিছুটা বিরতি নিয়ে তিনি খান পরিজ (দানাশস্য দিয়ে তৈরি খাবার) এবং চা। শিল্পা তার খাবার তালিকায় সবসময় ‘সাদা’ খাবারকে বাদ রাখেন।
সাদা চাল, সাদা ময়দা এবং সাদা চিনি কখনো খান না তিনি। মিষ্টি খাবার খেতে মন চাইলে তিনি বেছে নেন ব্রাউন সুগার।
মাদককাণ্ডে নাম, এবার মুখ খুললেন তিশা
অনেক তারকা ফিটনেস ধরে রাখার জন্য সিদ্ধ খাবার খান। তবে এই নিয়ম মোটেও অনুসরণ করেন না শিল্পা। অলিভ অয়েল বা সাদা তেলে রান্না করা শাকসবজি, দুপুরে ব্রাউন রাইস অথবা রুটি, মুরগির মাংস খান তিনি।
তবে রাতের খাবার খেয়ে নেন তাড়াতাড়ি। একটি ব্রাউন ব্রেডের সঙ্গে থাকে দুটি ডিম, চা। কখনও খান স্যালাড, চিকেন স্যুপ।
অনন্ত জলিলকে আদালতে হাজিরে সমন জারি
নিজের ফিটনেস ধরে রাখার জন্য আরেকটি অত্যাবশ্যকীয় কাজ করেন বলিউডের অন্যতম এ ফিট নায়িকা। নিয়ম করে প্রাণায়াম করেন। প্রতিদিন শরীরচর্চা সেরে নেন সময়মতো। খাবারের পাশাপাশি শরীরচর্চাও দারুণ ফিট রেখেছে তাকে, এমনটাই জানান শিল্পা।









































