ইয়েমেনের অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণাধীন এডেন শহরের একটি নৌঘাঁটি ও সামরিক শিবিরে হামলার দাবি করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা।
শনিবার এসব স্থানে বিস্ফোরণের শব্দ শোনার পর এ দাবি করে গোষ্ঠীটি। এক প্রতিবেদনে এসব তথ্য জানায় মিডেল ইস্ট আই।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাঁদের সশস্ত্র বাহিনী এডেনের আল-নাসর শিবির ও নৌঘাঁটিতে সৌদি আরবের শত্রু বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাঁর দাবি, স্থাপনা দুটি সৌদি বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অন্তর্বর্তী আসন এডেন।তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।










































