বাংলাদেশের সঙ্গে ম্যাচের আগে অবসর ভাঙলেন সুনীল ছেত্রী!

ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অবসর ভেঙে আবার ভারতীয় দলে ফিরছেন ৪০ বছর বয়সী ফুটবলার সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবল ফেডারেশনের বরাতে এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাতে ভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) পক্ষ থেকে বলা হয়েছে, ‘সুনীল ছেত্রী ইজ ব্যাক। মার্চে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ভারতীয় দলে ফিরতে চলেছেন অধিনায়ক, নেতা এবং কিংবদন্তী।

গত জুনে জাতীয় দল থেকে অবসরে গিয়েছিলেন ভারতের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা। বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচেই গতকাল তার জাতীয় দলে ফেরার খবর পাওয়া গেল।

আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে ২০২৫ সালের এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ আছে ভারতের। তার আগে, ১৯ মার্চ মলদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে দেশটি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সুনীল শুধুমাত্র সেই দুটি ম্যাচের জন্য ভারতীয় দলে ফিরছেন কি না, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি। পরবর্তীতেও খেলবেন কি না, সেটিও স্পষ্টভাবে জানায়নি এআইএফএফ।

LEAVE A REPLY