অসুস্থ হয়ে হাসপাতালে ইমরুল হাসান

ইমরুল হাসান।

শুক্রবার সকালে আচমকা বুকে ব্যথা অনুভব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। ক্রমেই ব্যথা বেড়ে যাওয়ায় দুপুরের দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

ইমরুল হাসানের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) রেখেছেন। ২৪ ঘণ্টা তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

তাঁর সর্বশেষ অবস্থা জানিয়ে বসুন্ধরা কিংস ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জুবায়ের বলেছেন,’সকাল ১০-১১টার দিকে বুকে ব্যথা অনুভব করেন। বাসার কাছেই হাসপাতাল তাই দুপুরের দিকে সেখানে নেওয়া হয়। এখন সিসিইউতে রাখা হয়েছে পর্যবেক্ষণের জন্য। আল্লাহর রহমতে গুরুতর কিছু হয়নি।

রিং পড়াতে হবে না। দুশ্চিন্তার কিছু নেই। ইনশা আল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবেন তিনি। আমার কাছে মনে হয়েছে, গ্যাস্টিক থেকে এই সমস্যা হয়েছে।এর আগে কখনো তাঁর এরকম হয়নি। আপনারা সবাই দোয়া করবেন।’

২০১৩ সালে দায়িত্ব নেওয়ার পর তাঁর সভাপতিত্বেই ঘরোয়া ফুটবলে টানা সাফল্য পাচ্ছে বসুন্ধরা কিংস।

LEAVE A REPLY