পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির

সংগৃহীত ছবি

অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। গতকাল শুক্রবার দিনব্যাপী ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ। দুই বছর মেয়াদি এ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন শাহীন সুমন এবং  মহাসচিব পদে  নির্বাচিত হয়েছেন শাহীন কবির টুটুল। 

পরিচালক সমিতির নতুন নেতৃত্বে অন্যরা হলেন সহসভাপতি আবুল খায়ের; উপমহাসচিব কবিরুল ইসলাম (অপূর্ব রানা); কোষাধ্যক্ষ সায়মন তারিক; প্রচার-প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী; আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব বন্ধন বিশ্বাস; সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব মোস্তাফিজুর রহমান।

এর বাইরে নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন, পল্লী মালেক, জাকির হোসেন, বজলুর রাশেদ চৌধুরী, সাইদুর রহমান, হাবিবুল ইসলাম, জয় সরকার, গাজী মাহবুব ও বুলবুল বিশ্বাস।

জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩৯১। সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৫৯ জন পরিচালকের ভোট গ্রহণ হয়। দেশের বাইরে থাকায় ৩৪ জন এবং জ্যেষ্ঠ পরিচালকদের মধ্যে ১৪ জন অসুস্থ থাকায় তারা ভোট দিতে পারেননি।

LEAVE A REPLY