সিরিজ বাঁচানোর ম্যাচেও ২০২ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

উইকেট নেওয়ার পর অধিনায়ক লিটনের সঙ্গে উদযাপন করছেন তানজিম সাকিব। ছবি : ক্রিকইনফো

সিরিজের প্রথম ম্যাচ হেরে এমনিতেই বিপদে বাংলাদেশ। বিপদ থেকে রক্ষা পেতে প্রতিপক্ষ পাকিস্তানকে চেপে ধরার বিপরীতে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। কেননা সিরিজ বাঁচানোর ম্যাচেও বড় লক্ষ্য তাড়া করতে হবে বাংলাদেশ।

প্রথম ম্যাচের মতো আজও ২০১ রান করেছে পাকিস্তান।

অথচ, আজও শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দলীয় ১২ রানে সাইম আইয়ুবকে আউট করে। যদি তৃতীয় রান নিতে গিয়ে সতীর্থ শাহিবজাদা ফারহানের সঙ্গে ভুল বোঝাবুতি রান আউটের ফাঁদে পড়েছেন ৪ রান করা আইয়ুব। 

তবে দ্বিতীয় উইকেটে ১০৩ রানের দারুণ এক জুটি গড়ে শুধু শুরুর ধাক্কাই কাটাননি শাহিবজাদা ও মোহাম্মদ হারিস, দলকে দুই শ রানের ওপরে স্কোর করার ভিতও গড়ে দিয়েছেন।

হারিস ৪১ রানে বিদায় নিলেও ক্যারিয়ারের প্রথম ফিফটি পেয়েছেন শাহিবজাদা।

প্রায় ছয় মাস পর আবারো পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলতে নেমে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। যেন পিএসএলের ছন্দটাই টেনে এনেছেন জাতীয় দলে। ১৮০.৪৮ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ৬ ছক্কায়।

ইনিংসটি সাজাতে অবশ্য তিনবার বাংলাদেশি ফিল্ডারদের সহায়তা পেয়েছেন।

আর শেষ দিকে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ২০১ রানের সংগ্রহ এনে দিয়েছেন হাসান নওয়াজ। প্রথম ম্যাচে ৬ রানের জন্য ফিফটি না পাওয়ার আক্ষেপ যেন ঘুচালেন ২২ বছর বয়সী উদীয়মান ব্যাটার। ২৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ২ চার ও ৩ ছক্কায়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ টি করে উইকেট নিয়েছেন দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

LEAVE A REPLY