‘শহরে নাগিন আজমেরী হক এসেছে’

সংগৃহীত ছবি

সাইবার বুলিংয়ের কবলে পড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিষয়টি এক ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি। সোমবার (২২ সেপ্টেম্বর) বাঁধন লেখেন, “আমি জীবনের সবচেয়ে ভালো সময়গুলো কাটাচ্ছি (বিস্তারিত পরে বলব)। আমাকে গালি দেওয়ার শব্দভাণ্ডার আপগ্রেড হয়েছে— এখন নতুন শব্দ হলো ‘নাগিন’!” 

এরপর তিনি যোগ করেন, ‘মানুষ আমাকে নানা নাম দিয়ে ডেকেছেন।

কিন্তু এই নামটা মনে হয় একদম নতুন। আর সত্যি বলতে আমার নাগিন নামটি খুব পছন্দ হয়েছে। সবাই রাস্তা খালি করেন, শহরে নাগিন আজমেরী হক এসেছে।’

সংগীতকে বিদায় জানাচ্ছেন তাহসান

এর আগে মাত্রাতিরিক্ত সাইবার বুলিংয় প্রসঙ্গে বলেছিলেন, ‘‎প্রথমত, আমি কোনো জায়গায় যাইনি।

এটা আমার সচেতন সিদ্ধান্ত ছিল। দ্বিতীয়ত, আক্রমণ আমাকে আগেও করত। জুলাই আন্দোলনের সময়ও করা হয়েছে। এখনো করা হচ্ছে।

এটা খুবই নিন্দনীয় কাজ।’ 

তিনি আরো বলেন, ‘যারা মনে করেন আওয়ামী লীগ সরকার থাকলেই ভালো ছিল তাঁদের একটা গ্রুপ এসবের সঙ্গে জড়িত। এ ছাড়াও কিছু কাছের পরিচিত মানুষ, সহকর্মীরা আক্রমণ করেছেন। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। একজন কী ধরনের ব্যবহার করবে তা তো আমি নির্ধারণ করতে পারব না।

’ 

LEAVE A REPLY