আইসিইউতে ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার

শ্রেয়াস আইয়ার।

ভারতের তারকা ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার সম্প্রতি অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ হওয়া তিন ম্যাচের ওডিআই সিরিজে গুরুতর আহত হওয়ার পর সিডনির হাসপাতালে ভর্তি হয়েছেন। 

৩০ বছর বয়সী আইয়ার সিরিজ শেষে দলের সঙ্গে ভারতের উদ্দেশ্যে ফেরার সুযোগ পাননি। পরিস্থিতি খারাপ হওয়ায় তাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, মেডিক্যাল পরীক্ষায় আইয়ারের অভ্যন্তরীণ রক্তপাত ধরা পড়েছে, যার কারণে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে, ‘যদি দ্রুত চিকিৎসা না করা হতো, তবে এটি প্রাণঘাতী হতে পারত, কারণ ড্রেসিং রুমে তার ভিটাল সাইনস (হৃদস্পন্দন, রক্তচাপ ইত্যাদি) উত্থান-পতন শুরু করেছিল।’

ঘটনাটি ঘটে তৃতীয় ওয়ানডেতে। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারিকে আউট করার জন্য পেছনের দিকে দৌড়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করছিলেন। ক্যাচ সফল হলেও তিনি রিব কেজে আঘাত পান আইয়ার।

LEAVE A REPLY