‘তারা ফরাশগঞ্জে নয়, পিএসজির হয়ে খেলে’—কিরণের সমালোচনায় বাটলার

এশিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশের মেয়েরা। হারলেও হার না মানা মানসিকতা দেখিয়ে সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছেন। কিন্তু মেয়েদের এই পারফরম্যান্স নিয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান প্রশংসা করলেও করেছেন চীন দল খুব শক্তিশালী নয় সেটা উল্লেখ করে।

তার ভাষায়, ‘চীন দলে অনেক বেশি বয়স্ক খেলোয়াড়।

তারা মাঝে-মধ্যে দাঁড়িয়ে গেছে। তারা অফফর্মে, ফর্ম নেই। আমি আগে চীনের খেলা দেখেছি, এই ম্যাচ দেখে আমি স্পিসলেস হয়েছি। বাংলাদেশের আসল পরীক্ষা উত্তর কোরিয়ার ম্যাচ।

’ 

মাহফুজা আক্তারের এমন বক্তব্যের পর আজ সিডনির কমব্যাংক স্টেডিয়ামে জবাব দিয়েছেন কোচ পিটার বাটলার। মাহফুজা আক্তারকে ‘ননসেন্স’ বলেছেন তিনি।

এরপর যোগ করেছেন, ‘এটি সম্পূর্ণ আজেবাজে কথা। এটি আমার কাছে পাঠানো হয়েছিল এবং আমি মনে করি বাফুফের একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে এসে সমালোচনা করা এবং চীন দলের প্রতি অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল ছিল।

কিছুটা সম্মান প্রদর্শন করা উচিত, শুধু আমাদের খেলোয়াড়দের প্রতি নয়, আমাদের দলের প্রতিও। ওটা একটা শক্তিশালী দল। তাদের খেলোয়াড়রা নাসরিনের (নাসরিন স্পোর্টস একাডেমি) হয়ে খেলে না, তাদের খেলোয়াড়রা পিএসজির হয়ে খেলে। তাদের খেলোয়াড়রা ফরাশগঞ্জের মতো দলের হয়ে খেলে না; তারা ফ্রান্সে এবং চাইনিজ সুপার লিগে খেলে। তাই আমি মনে করি তার পক্ষ থেকে এটি বেশ অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন ছিল।

আগামীকাল গ্রুপের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

LEAVE A REPLY