ধূমপান কি হাড়ের ব্যথার কারণ?

সংগৃহীত ছবি

আমরা জানি ধূমপান করলে ক্যান্সার বা হার্টের রোগ হয়। কিন্তু জানেন কি, আপনার এই অভ্যাসটি নিঃশব্দে আপনার হাড়গুলোকেও খেয়ে ফেলছে? ৪৫-৫০ বছর বয়সের পর যে হাঁটু, কোমর বা হাড়ের ব্যথা শুরু হয়, তার অন্যতম কারণ হতে পারে অতিরিক্ত তামাক সেবন।

ধূমপান কেন হাড়ের শত্রু?
পুষ্টি বাধাগ্রস্ত হয়: নিকোটিন রক্তনালীকে সরু করে দেয়। ফলে হাড়ের কোষে প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে পারে না।

ক্যালসিয়ামের অভাব: ধূমপায়ীদের শরীর খাবার থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম শোষণ করতে পারে না। ফলে হাড় ভেতর থেকে ভঙ্গুর হতে থাকে।

অস্টিয়োপোরোসিসের ঝুঁকি: হাড়ের ঘনত্ব কমে যাওয়ায় ‘অস্টিয়োপোরোসিস’ নামক রোগ হয়। এতে সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়।

দেরিতে হাড় জোড়া লাগা: গবেষণায় দেখা গেছে, একজন অধূমপায়ীর তুলনায় ধূমপায়ীর ভাঙা হাড় জোড়া লাগতে অনেক বেশি সময় লাগে। কারণ নিকোটিন নতুন হাড় তৈরির কোষ গঠনে বাধা দেয়।

সংক্রমণের ভয়: হাড়ের অস্ত্রোপচারের পর ধূমপায়ীদের ইনফেকশন হওয়ার ভয় সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি থাকে।

সুস্থ থাকতে যা করা জরুরি
ধূমপান বর্জন: হাড়ের ক্ষয় রোধে এবং পঙ্গুত্ব এড়াতে ধূমপান পুরোপুরি ছেড়ে দেওয়াই একমাত্র পথ।

সঠিক খাবার: প্রতিদিনের খাদ্যতালিকায় ক্যালশিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখুন।
ব্যায়াম: হাড় মজবুত রাখতে নিয়মিত শরীরচর্চা বা হাঁটাচলা করার অভ্যাস গড়ে তুলুন।

সূত্র : আনন্দবাজার

LEAVE A REPLY