এক মাস চা পান না করলে শরীরে কী ঘটে?

সংগৃহীত ছবি

আমাদের অনেকেরই দিন শুরু হয় এক কাপ গরম চা দিয়ে। ক্লান্তি দূর করতে বা কাজের ফাঁকে আড্ডায় চা ছাড়া যেন চলেই না। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, মাত্র ৩০ দিন বা এক মাসের জন্য চা খাওয়া পুরোপুরি বন্ধ করে দিলে আপনার শরীরে কী কী পরিবর্তন আসবে? স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চা পানে যেমন উপকার আছে, তেমনি এটি হঠাৎ ছেড়ে দিলে শরীরে ভালো এবং মন্দ—উভয় ধরণের প্রভাব পড়তে পারে। চলুন, জেনে নিই।

পানিশূন্যতা বা ডিহাইড্রেশন থেকে মুক্তি
চায়ের মধ্যে থাকা ক্যাফেইন শরীরকে দ্রুত ডিহাইড্রেটেড বা পানিশূন্য করে ফেলে। বিশেষ করে সকালে খালি পেটে চা খেলে এই সমস্যা বেশি হয়। এক মাস চা না খেলে আপনার শরীরের আর্দ্রতা বজায় থাকবে এবং ত্বক আরো সতেজ দেখাবে।

ঘুমের মান উন্নত হবে
অতিরিক্ত চা পানে অনেকেরই অনিদ্রার সমস্যা হয়।

ক্যাফেইন বাদ দিলে মস্তিষ্ক শান্ত থাকে, ফলে রাতে গভীর এবং ভালো ঘুম নিশ্চিত হয়।

সাময়িক কিছু অস্বস্তি
হঠাৎ চা ছেড়ে দিলে প্রথম কয়েকদিন কিছু উপসর্গ দেখা দিতে পারে। যেমন: মাথাব্যথা ও ঝিমুনি ভাব এবং কাজের মনোযোগে ঘাটতি বা ব্রেন ফগ। এ ছাড়া শরীরে ক্লান্তি বা অবসাদ।

তবে চিকিৎসকরা বলছেন, এই সমস্যাগুলো স্থায়ী নয়। কয়েকদিন পর শরীর ক্যাফেইন ছাড়াই মানিয়ে নেয়।

হজম প্রক্রিয়া ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্য
অতিরিক্ত চা পানের অভ্যাস ত্যাগ করলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা কমতে পারে। তবে মনে রাখবেন, চায়ের কিছু ভালো গুণও আছে। এটি শরীরে ক্যান্সার প্রতিরোধে এবং কোষের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

বিশেষজ্ঞের পরামর্শ
আপনি যদি চা ছাড়তে চান, তবে হঠাৎ করে বন্ধ না করে ধীরে ধীরে পরিমাণ কমিয়ে আনুন। এতে মাথাব্যথা বা ক্লান্তির মতো সমস্যাগুলো কম হবে। মানসিক চাপ কমাতে চায়ের বদলে ভেষজ চা (যেমন আদা বা তুলসী চা) ট্রাই করতে পারেন।

সূত্র : নিউজ ১৮

LEAVE A REPLY