ছবি : রয়টার্স
টি-টোয়েন্টি ক্রিকেটে ছয় শ ছক্কার ক্লাবে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের জশ বাটলার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ছক্কা হাঁকিয়ে এই কৃর্তি গড়েন গুজরাট টাইটান্সের এই মারকুটে ব্যাটার।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ইনিংসের শেষ ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের বাইরে প্রথম খেলোয়াড় হিসেবে এই ক্লাবে নাম লেখান ইংলিশ তারকা ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে ৪৯৬ ম্যাচে বাটলারের ছক্কা এখন ছয় শটি।
এতদিন টি-টোয়েন্টি ৬০০ বা তার বেশি ছক্কার ক্লাবে রাজত্ব করেছেন ক্যারিবিয়ান চার ক্রিকেটার- ক্রিস গেইল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও নিকোলাস পুরান।
গেইল ৪৬৩ ম্যাচে ১০৫৬টি, পোলার্ড ৭৩৫ ম্যাচে ৯৮২টি, রাসেল ৫৯০ ম্যাচে ৭৮৪টি ও পুরান ৪৪৪ ম্যাচে ৭১২টি ছক্কা মারেন।











































