জানা গেল টেইলর সুইফটের বিয়ের তারিখ

সংগৃহীত ছবি

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট এবং মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ের খবর ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে টেইলর সুইফটের বিয়ে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে।

পেজ সিক্স-এর তথ্যমতে, আমেরিকার স্বাধীনতা দিবসের আগের দিন নিউইয়র্কে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই পপ তারকা। অতিথিদের জন্য নাকি ইতোমধ্যে ‘তারিখ মনে রাখুন’ ধরনের আমন্ত্রণও পাঠানো হয়েছে।

প্রথমে রোড আইল্যান্ড-এ অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও, বেশি অতিথি সামলানোর সুবিধার জন্য শেষ পর্যন্ত নিউ ইয়র্ককে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Travis Kelce, Taylor Swift are engaged — couple announces with stunning  photos | New York Post

টেইলর সুইফটের জীবনে ৪ জুলাইয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। তাঁর জনপ্রিয় গান ‘মিস আমেরিকানা অ্যান্ড দ্য হার্টব্রেক প্রিন্স’ এবং একই নামে নির্মিত প্রামাণ্যচিত্র ‘মিস আমেরিকানা’-ও ভক্তদের কাছে বেশ পরিচিত।

এর আগে তিনি ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন।

তাঁদের সম্পর্কের বড় একটা সময় কেটেছে যুক্তরাজ্যের লন্ডন শহরে।

এদিকে, চলতি বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বড় আয়োজনের প্রস্তুতি চলছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্‌যাপনকে সামনে রেখে এই জুটিকে শুভেচ্ছাও জানিয়েছেন।

জানা গেছে, গত বছরের আগস্টে ট্রাভিস কেলসি টেইলর সুইফটকে বিয়ের প্রস্তাব দেন।

সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের ছবিও শেয়ার করেছিলেন সুইফট। ২০২৩ সাল থেকে তাঁদের সম্পর্কের শুরু, আর এরপর থেকেই এই জুটি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে।

তবে এখনো পর্যন্ত বিয়ের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি। তাই ভক্তরা এখন অপেক্ষায়—কবে আসবে তাঁদের বহু প্রতীক্ষিত বিয়ের চূড়ান্ত খবর।

LEAVE A REPLY