ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ট্রাম্পের নতুন প্রস্তাব

সংগৃহীত ছবি

ইরান যদি তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত রাখে, তবে তাতে সম্মতি দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের এই প্রতিশ্রুতি অবশ্যই ‘বাস্তবসম্মত’ হতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেহরান যদি আন্তরিকভাবে তাদের পরমাণু কার্যক্রম থেকে দুই দশক দূরে থাকার অঙ্গীকার করে, তবে তিনি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন। এ বিষয়ে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘২০ বছর যথেষ্ট। তবে তাদের পক্ষ থেকে যে নিশ্চয়তা দেওয়া হবে, সেটি সত্যিকারের ২০ বছরের নিশ্চয়তা হতে হবে।’

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্যকে একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ট্রাম্প বারবার দাবি করে আসছিলেন, ইরানকে স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে। তিনি স্পষ্ট বার্তায়  বলেছিলেন, ভবিষ্যতের কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এই সংকট রেখে যেতে চান না।

LEAVE A REPLY