ইরানের সঙ্গে ২০ শতাংশ বাণিজ্য বৃদ্ধি পেয়েছে রাশিয়ার

মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি (ডানে) গতকাল সোমবার (২৫ মে) রুশ ফেডারেশনের ফেডারেল কাস্টমস সার্ভিসের প্রধান ভ্যালেরি পিকালিয়ভের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : ইরনা নিউজ এজেন্সি

২০২৫ সালে রাশিয়া ও ইরানের মধ্যে বাণিজ্য আগের বছরের তুলনায় ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার ফেডারেল কাস্টমস সার্ভিসের প্রধান ভ্যালেরি পিকালিভ।

মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে বৈঠকে আশা প্রকাশ করে ভ্যালেরি পিকালিভ বলেন, দুই দেশের মধ্যে সব বাণিজ্যিক রুট আরো সক্রিয় হলে চলতি বছর বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পিকালিভ ইরানকে রাশিয়ার কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন, বিশেষ করে কাস্টমস খাতে দুই দেশের সহযোগিতা ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে বলে জানান।

তিনি ইরান ও রাশিয়ার মধ্যকার কাস্টমস প্রক্রিয়া সহজিকরণ এবং বাণিজ্যিক বাধা দূর করতে রাশিয়ার কাস্টমস বিভাগের প্রস্তুতির কথাও জানান।

রাশিয়ার ফেডারেল কাস্টমস সার্ভিসের প্রধান তার বক্তব্যের আরেক অংশে দেশ রক্ষায় ইরানি জনগণের অবস্থানকে বীরত্বপূর্ণ বলে অভিহিত করেন এবং ইরানের প্রতি রুশ সরকার ও জনগণের সমর্থনের ওপর জোর দেন।

LEAVE A REPLY