ভুল সিদ্ধান্তের পরিণতি হবে ভয়াবহ, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরান

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের যেকোনো হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের প্রধান মেজর জেনারেল আলি আবদুল্লাহি।

সতর্ক করে তিনি বলেছেন, তারা যেন ইরানের বিষয়ে কোনো ভুল সিদ্ধান্ত না নেয়।যেকোনো ভুল সিদ্ধান্তের পরিণতি হবে ভয়াবহ।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ বলছে, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

আলি আবদুল্লাহি বলেন, খামেনির নেতৃত্বে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উন্নয়ন, বৈজ্ঞানিক অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা জোরদারের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা অনেক শক্তিশালী হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পুরোপুরি প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি দাবি করেন, আধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও ইরানের শত্রুরা অতীতে দেশটির বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং অপমানিত হয়েছে।ফলে ইরানের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। 

এদিকে দেশবাসীকে জানাজার অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আবদুল্লাহি বলেন, এতে জাতীয় ঐক্য বিশ্বের সামনে তুলে ধরা যাবে।

তিনি বলেন, সাবেক নেতার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তার দেখানো পথ অনুসরণ করতে হবে। পাশাপাশি তিনি নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেন তিনি।

LEAVE A REPLY