খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

রয়টার্স ছবি

ইরানের সদ্য চিরনিদ্রায় শায়িত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি।

সংস্থাটির অফিশিয়াল সংবাদ মাধ্যম সেপাহ নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে জেনারেল আহমাদ বলেন, ‘ন্যায়বিচারের পূর্ণ বাস্তবায়ন এবং অপরাধীদের, বিশেষ করে শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে উপযুক্ত জবাব নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমেরিকার অপরাধী নেতাসহ ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সব শত্রুকে জেনে রাখা উচিত, এই ঐশী নেতাকে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকা মাটিতে নামাতে পারবে না।’

এই হত্যাকাণ্ড কখনোই ইতিহাসের স্মৃতি থেকে মুছে যাবে না উল্লেখ করে ভাহিদি জোর দিয়ে বলেন, ‘শহীদদের রক্তের প্রতিশোধ এবং হত্যাকাণ্ডে দায়ীদের শাস্তি নিশ্চিত করা একটি চূড়ান্ত, বৈধ এবং কখনো ভুলে না যাওয়া দাবি হয়ে থাকবে।

এদিকে বৃহস্পতিবার জন্মশহর মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় আয়াতুল্লাহ আলী খামেনিকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় চার মাস আগে পরিবারের চার সদস্যসহ খামেনি নিহত হয়েছেন।

LEAVE A REPLY