ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা

ইয়েমেন উপকূলে চীনের তৈরি একটি সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরান-সমর্থিত হুথিরা। ড্রোনটি ইয়েমেনের লাহিজ প্রদেশের উপকূলে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। প্রদেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।বিজ্ঞাপন

তিনি বলেন, ভূপাতিত ড্রোনটি ছিল চীনের তৈরি উইং লুং-২ মডেলের সশস্ত্র নজরদারি ড্রোন।

ইয়াহিয়া সারি আরো বলেন, ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এটি হুথিদের ভূপাতিত করা এ ধরনের ১১তম ড্রোন।২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান

US Drone

তবে ড্রোনটি কারা পরিচালনা করছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি হুথিদের এই সামরিক মুখপাত্র।

এএম

LEAVE A REPLY