মাঠের লড়াইয়ের আগে ফ্রান্স-স্পেনের ‘বাগযুদ্ধ’

আজ রাতে সেমিফাইনালে একে-অপরের মুখোমুখি হওয়ার আগে শেষ প্রস্তুতি সারছেন রাবিও-ইয়ামাল (ডানে)। ছবি : রয়টার্স

লড়াইয়ে নামার আগেই মাঠ গরম। এই মাঠ অবশ্য আসল নয় বাইরের।ডালাসে সেমিফাইনাল খেলতে নামার আগে কথার লড়াই চলছে ফ্রান্স-স্পেনের। যেন বল দখলের মতোই কথাতেও কেউ কাউকে ছাড় দিতে চায় না।

ফ্রান্সের বিপক্ষে স্পেন সেমিফাইনাল খেলবে কিনা তা নিশ্চিত হওয়ার আগেই দুইবারের বিশ্বকাপজয়ীদের নিয়ে এক মন্তব্য করেছিলেন লামিনে ইয়ামাল। স্পেন প্লে মেকার বলেছিলেন, ‘ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়।ওদের উচিত আমাদের ভয় পাওয়া।’

আজ রাতে ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন ইয়ামাল। তিনি বলেছেন, ‘আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ফ্রান্সকে ভয় পাই কি না। আমি বলেছিলাম, ভয় পাই না।আমরা ইউরোপ চ্যাম্পিয়ন। আর এটা ফুটবল খেলা।’

বিপরীতে ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিও জানিয়েছেন, তারাও কাউকে ভয় পায় না। পিএসজির ৩১ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘সবকিছু খুব ভালো চলছে। আমরা সম্ভাব্য সেরা অবস্থায় এই ম্যাচে নামছি।শেষ পর্যন্ত এটা ফুটবল, আর আমরা কাউকেই ভয় পাই না।’

ইয়ামালকে নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন রাবিও। তিনি বলেছেন, ‘না, ইয়ামালকে নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা নেই আমাদের। একক খেলোয়াড় নয়, স্পেনকে নিয়েই ভাবছি। জানি, তারা বেশ ভয়ংকর দল। তার সঙ্গে অন্যরাও আছে। তাদের বল দখলে রাখার ক্ষমতা, ছোট ছোট জায়গায় আক্রমণ করা এবং আক্রমণভাগের সমন্বয় দারুণ। তাই আমাদের মনোযোগ পুরো দলের দিকেই।’

LEAVE A REPLY