টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। ছবি : ক্রিকইনফো

টেস্ট ও ওয়ানডে সিরিজে হার দেখেছে বাংলাদেশ। সেই আক্ষেপ ভুলতে আজ বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দল।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন হৃদয়। সর্বশেষ টি-টোয়েন্টি থেকে একাদশে ৩ পরিবর্তন করেছে বাংলাদেশ। চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন ও শরীফুল ইসলামকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে ইয়াসির আলী, শেখ মেহেদী ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।

এর আগে একমাত্র টেস্টের হার দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করেছিল বাংলাদেশ।পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হারে।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

LEAVE A REPLY