যেভাবে ভারত-পাকিস্তানকে টপকে ফাইনাল খেলতে পারে শ্রীলঙ্কা

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার শুরুটা বেশ বাজে হয়েছে। প্রথম দুই ম্যাচে তারা হেরে গেছে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে ভারতের জয় শ্রীলঙ্কার পরিস্থিতি আরো কঠিন করে তুলেছে।

বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী, শ্রীলঙ্কা সর্বোচ্চ ২ পয়েন্টই পেতে পারে।

ইতিমধ্যেই ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এই সংখ্যক পয়েন্ট সংগ্রহ করেছে। ফলে, শ্রীলঙ্কার সুপার ফোরে টিকে থাকার জন্য দুটি শর্ত পূরণ হতে হবে। এক, শেষ ম্যাচে ভারতকে হারাতে হবে। দুই, বাংলাদেশকে হারাতে হবে ভারত ও পাকিস্তানকে।

২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। অন্যদিকে, বাংলাদেশ ২৪ ও ২৫ সেপ্টেম্বর ভারতের এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে। শ্রীলঙ্কার ফাইনালে যোগ্যতার জন্য বাংলাদেশকে এই দুই ম্যাচই জেতা আবশ্যক।

যদি শ্রীলঙ্কা ভারতের বিপক্ষে জেতে এবং বাংলাদেশ দু’টি ম্যাচই জেতে, তবে বাংলাদেশের পয়েন্ট হবে ৬, আর শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান থাকবে ২ পয়েন্টে।

তবে এই পরিস্থিতিতেও শ্রীলঙ্কাকে টিকে থাকার জন্য নেট রান রেটে ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে যেতে হবে।

তাই কাগজে-কলমে শ্রীলঙ্কার সুপার ফোরে টিকে থাকা হলেও, ফাইনালে পৌঁছানো রীতিমতো অসম্ভব। 

LEAVE A REPLY