সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটকে সরাসরি লড়াইয়ে টেনে আনাই বর্তমানে ইসরায়েলের মূল লক্ষ্য বলে দাবি করেছেন রাশিয়ার সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। কেবল তা-ই নয়, পরিস্থিতি বেসামাল হয়ে পড়লে অচিরেই রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব চিরতরে মুছে যেতে পারে বলেও চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল অপটি আলাউদিনভ। তিনি রুশ সশস্ত্র বাহিনীর মেইন মিলিটারি-পলিটিক্যাল ডিরেক্টরেটের ডেপুটি চিফ এবং দেশটির বিখ্যাত ‘আখমাত’ স্পেশাল ফোর্সেস ইউনিটের কমান্ডারের দায়িত্বে রয়েছেন।
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে জেনারেল আলাউদিনভ বলেন, ‘আমাদের একটি বিষয় খুব স্পষ্টভাবে অনুধাবন করতে হবে যে—মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী যুদ্ধ কেবল আরো সম্প্রসারিতই হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংঘাতের মাত্রা যতটা সম্ভব বাড়িয়ে যুক্তরাষ্ট্র এবং পুরো ন্যাটো ব্লককে এই যুদ্ধে জড়ানোই মূলত ইসরায়েলের মূল অভিসন্ধি।’
পশ্চিমা মিত্রদের ওপর ভরসা করে ইসরায়েল চরম ভুল হিসাব কষছে উল্লেখ করে এই জ্যেষ্ঠ রুশ সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেন, ‘পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে একপর্যায়ে তারা
(ইসরায়েল) নিজেদের শক্তি সম্পর্কে মাত্রাতিরিক্ত ভুল মূল্যায়ন করে বসবে। আর এর চূড়ান্ত পরিণতিতে একসময় রাষ্ট্র হিসেবেই ইসরায়েলের অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে যাবে।’











































