এমবাপ্পের পেনাল্টি মিস, হারল রিয়াল

ড্র করার শেষ সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কাঁটায় কাঁটায় ৯০ মিনিটে।কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন কিলিয়ান এমবাপ্পে। ফল যা হওয়ার তাই হলো—রিয়াল বেতিসের কাছে ১-০ গোলের পরাজয় দেখল।

শেষ মুহূর্তে ভিনিসিয়ুস জুনিয়রকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। ফরাসি ফরোয়ার্ড স্পটকিক নিলে তা ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্ষিপ্রতায় সেভ করেন গোলরক্ষক আলভারো ভেলেস।তার বীরত্বেই পরে জয় নিয়ে মাঠ ছাড়ে বেতিস।

মৌসুমের প্রথম হারে অবশ্য ভাগ্যে রিয়ালের পাশে ছিল না। তা না হলে পেনাল্টি মিসের ৩ মিনিট আগে সমতায় ফেরার পরেও অফসাইডে কেন গোলটা বাতিল হবে। ৮৭ ভিনিসিয়ুস জুনিয়রের ট্রিভেলা থেকে অনেকটা সিজার কিকের মতো ভলি নিয়েছিলেন কার্লোস এস্পি।গোলটি করার পরেই তার আনন্দ আর দেখে কে? কিন্তু উদযাপনের রেশ শেষ হতে না হতেই রেফারির বাঁশি শুনতে পেলেন তিনি। গোল দেওয়ার আগে অফসাইড হওয়ায় বাতিল হয়েছে তার গোল।

এ ছাড়া পুরো ম্যাচে ৩ বার বেতিসের গোলপোস্টে বল লাগে রিয়ালের খেলোয়াড়দের। কর্নার থেকে ডিন হুইসেনের হেড দারুণ দক্ষতায় বাঁচিয়ে দেন বেতিসের জয়ের নায়ক গোলরক্ষক আলভারো।

অন্যদিকে বেতিসের জয়সূচক গোলটি আসে ৮১ মিনিটে।কর্নার কিকে দারুণ এক হেড নেন নেলসন দেয়োসার। সেই হেড বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে অবিশ্বাস্যভাবে সেভ দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে শেষ রক্ষা হয়নি। সামনেই থাকা ট্রয় প্যারোট বলকে জালে জড়িয়ে দেন। এরপর পাগলাটে এক দৌড়ে জয় উদযাপন করেন আইরিশ স্ট্রাইকার।

LEAVE A REPLY