ইংল্যান্ডের দল থেকে সরে দাঁড়ালেন পালমার

চোটের কারণে ইংল্যান্ডের স্কোয়াড থেকে সরে দাঁড়ালেন পালমার। ছবি : রয়টার্স

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ছিলেন না কোল পালমার। চেলসি তারকা বিশ্বকাপে না থাকায় সে সময় ব্যাপক সমালোচনা হয় টমাস টুখেলের।কিন্তু এবার যখন ফিরলেন দলে তখন মন্দভাগ্য পালমারের।

মাইনর চোটের কারণে স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিলেন পালমার। নেশনস লিগের প্রথম ৪ ম্যাচে তাই দর্শক হয়ে থাকতে হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডারকে। 

ইংল্যান্ডের হয়ে সর্বশেষ মার্চে জাপানের বিপক্ষে খেলেন পালমার।৬ মাস পর যখন সুযোগ পেলেন তখন চোট বাধা হয়ে দাঁড়াল। তাই নতুন মৌসুমের দুর্দান্ত ছন্দটা জাতীয় দলে দেখানোর সুযোগ পেলেন না ২৪ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। কেননা চেলসির হয়ে এ মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে ৪ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন তিনি।

পালমারের বদলে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন মরগান গিবস-হোয়াইট। সর্বশেষ ২০২৫ সালের অক্টোবর ওয়েলসের বিপক্ষে ইংল্যান্ডের জার্সিতে দেখা যায় নটিংহাম ফরেস্টের মিডফিল্ডারকে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে এক গোল করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন ২টি।

ঘরের মাঠ ওয়েম্বলিতে নেশনস লিগের অভিযান শুরু করবে ইংল্যান্ড।আগামী ২৬ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ বিশ্বকাপ জয়ী স্পেন। ২৯ সেপ্টেম্বর ইংল্যান্ড আতিথেয়তা নেব চেক প্রজাতন্ত্রের মাঠে। তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। আগামী ৩ অক্টোবরের ম্যাচটি হবে লুকা মদরিচদের মাঠে। অন্যদিকে ৬ অক্টোবর ফিরতি লেগে ঘরের মাঠে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে ইংল্যান্ড।

LEAVE A REPLY