ইংল্যান্ড দলে বেলিংহাম ভ্রাতৃদ্বয়, বাদ পালমার

প্রথমবার একসঙ্গে ইংল্যান্ডে দলে জুড-জুব বেলিংহাম। ছবি : এক্স থেকে

ঘরের উঠানে একসঙ্গে অনেকবারই খেলেছেন বেলিংহাম ভ্রাতৃদ্বয়। তবে পেশাদার ফুটবলে কখনো একসঙ্গে খেলা হয়নি জুড বেলিংহাম ও জুব বেলিংহামের।এবার উঠানের সেই বালকদ্বয় আন্তর্জাতিক ফুটবল মাতাবেন। ইংল্যান্ডের হয়ে কাঁধে কাঁধ রেখে লড়বেন।

ইংল্যান্ডের জার্সিতে অনেকদিন ধরেই খেলছেন জুড বেলিংহাম। অবশ্য শুধু খেলছেন না, দলটির মিডফিল্ডের অন্যতম ভরসাও।এবার মাঝমাঠে পাশে পাচ্ছেন ছোট ভাই জুব বেলিংহামকে। প্রথমবারের মতো জুব জাতীয় দলে ডাক পেয়েছেন। ২১ বছর বয়সী বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডারকে রেখে আজ দল ঘোষণা করেছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল।

তবে বেলিংহাম ভাইদের সুদিনে দুঃখের সংবাদ কোল পালমারের।বিশ্বকাপের মতো এবারও ইংল্যান্ড দলে চেলসির মিডফিল্ডারকে রাখেননি টুখেল।

দ্বিতীয় মৌসুমে ডর্টমুন্ডের হয়ে দারুণ সময় কাটাচ্ছেন জুব। সেই পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে। এর আগে ডর্টমুন্ডে তিন মৌসুম খেলেছেন তার বড় ভাই জুডও। এখন রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতাচ্ছেন ২৩ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার।

নেশনস লিগের ম্যাচ সামনে রেখে দলে প্রথমবার ডাক পেয়েছেন ফুলহামের তরুণ মিডফিল্ডার জশ কিংও। এ ছাড়া জায়গা হয়েছে লিভারপুলের ১৮ বছর বয়সী উইঙ্গার রিও এনগুমোহার।

নেশনস লিগের গ্রুপ ‘এ৩’-তে চার ম্যাচে তিন জয় ও এক হারে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘরের মাঠে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা। গত মাসে দলটিকে ৭-০ গোলে হারিয়েছিল ইংলিশরা। অন্যদিকে আগামী ১৫ নভেম্বর স্পেনের মাঠে খেলবে তারা। নকআউট পর্ব নিশ্চিত করতে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট প্রয়োজন ইংল্যান্ডের।

ইংল্যান্ড স্কোয়াড :

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, জেসন স্টিল, জেমস ট্রাফোর্ড।

ডিফেন্ডার: ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, জেড স্পেন্স, বেন হোয়াইট, এজরি কনসা, জারেল কোয়ানশাহ, জ্যারড ব্র্যাথওয়েট, মার্ক গেহি, লুইস হল।

মিডফিল্ডার: ইলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, মাইলস লুইস-স্কেলি, জেমস গার্নার, ডেকলান রাইস, জশ কিং, জুব বেলিংহাম, মরগান গিবস-হাইট।

ফরোয়ার্ড: রিও এনগুমোহা, ডমিনিক কালভার্ট-লেউইন, হ্যারি কেইন, এবেরেচি এজে, অ্যান্থনি গর্ডন, মরগান রজার্স।

LEAVE A REPLY