ছবি : বাফুফে
দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে আজ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে রাজধানী ঢাকার জাতীয় স্টেডিয়ামে মাঠে নামছে দলগুলো।বিকেল সাড়ে ৩টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াই দিয়ে শুরু হবে মাঠের লড়াই। আর দিনের দ্বিতীয় ম্যাচে রাত ৮ টায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।
টেলিভিশন ও অনলাইনে কোথায় দেখা যাবে খেলা?
যারা স্টেডিয়ামে উপস্থিত হতে পারবেন না, তারা টেলিভিশন বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই সরাসরি উপভোগ করতে পারবেন সাফের প্রতিটি মুহূর্ত।জনপ্রিয় ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি খেলা দেখা যাবে।











































