ঋষি-নীতুর বিয়েতে গেয়েছিলেন নুসরাত ফতেহ আলী খান, পুরনো ছবি প্রকাশ্যে

ছবিতে দেখা যায়, ঋষি কাপুরের বাড়িতে সংগীত অনুষ্ঠানে গান গাইছেন কিংবদন্তি পাকিস্তানি সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলী খান। পাশে বসে তার গান উপভোগ করছেন ঋষি কাপুর।

সম্প্রতি ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেন নীতু। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘আমাদের সংগীতের রাত।’ সঙ্গে দেন দুটি গোলাপি হৃদয়ের ইমোজি। ছবিটিকে বিরল স্মৃতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

১৯৮০ সালের ২২ জানুয়ারি মুম্বাইয়ের চেম্বুরে আরকে হাউসে বিয়ে করেন ঋষি কাপুর ও নীতু সিং। তাদের বিয়ের আয়োজন ছিল বেশ বড়।বিয়ের সেই দিনের নানা ঘটনা নিয়ে আগেও কথা বলেছেন নীতু।

সুইগির ইউটিউব চ্যানেলে এক অনুষ্ঠানে নীতু জানান, বিয়েতে এত মানুষের ভিড় হয়েছিল যে তিনি অজ্ঞান হয়ে পড়েন। ঋষি কাপুরও ভিড় সামলাতে না পেরে ঘোড়ায় ওঠার আগে অজ্ঞান হয়ে গিয়েছিলেন বলে জানান তিনি। পরে দুজনই ব্র্যান্ডি পান করেছিলেন বলেও মজার ছলে জানান নীতু।

kk

বিয়ের আরেকটি মজার ঘটনা তুলে ধরে নীতু বলেন, তাদের বিয়েতে পকেটমারও ঢুকে পড়েছিল।অতিথি ভেবে তাদের অনেকে উপহারও গ্রহণ করেছিলেন। পরে দেখা যায়, সেসব উপহারের মধ্যে ছিল পাথর ও চপ্পল। বিয়েতে প্রচুর মানুষের সমাগম হওয়ায় এমন ঘটনা ঘটেছিল বলে জানান তিনি।

ঋষি কাপুর ২০২০ সালের ৩০ এপ্রিল ৬৭ বছর বয়সে মারা যান। দুই বছর ধরে লিউকেমিয়ার সঙ্গে লড়াইয়ের পর মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে তার মৃত্যু হয়।

কাজের ক্ষেত্রে নীতু কাপুরকে সর্বশেষ দেখা গেছে পারিবারিক কমেডি-ড্রামা ছবি দাদি কি শাদিতে। ছবিটি ৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

LEAVE A REPLY