নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এতে দল থেকে বাদ পড়েছে অভিজ্ঞ টেস্ট ব্যাটার মার্নাস লাবুশেন।গেল দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো খেলতে না পারায় দল থেকে বাদ পড়েছেন তিনি। তার জায়গায় দলে ডাক জ্যাক ক্লেটন। তিনি জানান, অস্ট্রেলিয়া দলে ডাক পাওয়ায় পর লাবুশেন অভিনন্দনের পাশাপাশি সমর্থনও জানিয়েছেন।
দক্ষিণ আফ্রিকা সিরিজে অভিজ্ঞ লাবুশেন ব্যাট হাতে ফ্লপ হওয়ার—ক্লেটনের তার জায়গায় ডাক পেতে পারে বলে গুঞ্জন চলছিল।নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে ঘোষিত দলে ডাক পান তিনি।
অস্ট্রেলিয়া টেস্ট দলে প্রথমবার ডাক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ক্লেটন জানান, তিনি দলে ডাক পাওয়ায় পর লাবুশেন অভিনন্দনের পাশাপাশি সমর্থনও জানিয়েছেন। শনিবার সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানায়।
.jpg)
ছবি : ক্রিইকইনফো
ক্লেটন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর আমি তার জায়গা নিতে পারি—এমন একটা গুঞ্জন চলছিল। কিন্তু সে নিজে থেকে আমার কাছে এসে সরাসরি এই অস্বস্তিকর বিষয়টি নিয়ে যেভাবে কথা বলেছে, তা সত্যিই অসাধারণ।’
সে বলেছে, ‘আমি চাই না আমাদের দুজনের মধ্যে কোনো মনোমালিন্য থাকুক। আমি তোমার সবচেয়ে ভালোটা চাই এবং তুমি এতদিন যা করেছ তার জন্য আমি সত্যিই গর্বিত। আমি চাই তুমি টেস্ট ক্রিকেট খেলো এবং ভালো পারফর্ম করো; আশা করি একদিন আমরা দুজন একসাথে সেখানে (জাতীয় দলে) খেলব বলে যোগ করেন।
আসন্ন সিরিজে ভালো খেললে অস্ট্রেলিয়া দলে নিজের জায়গা পাকাপোক্ত হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ক্লেটন বলেন: ‘ভবিষ্যতের বিষয় বা যেসব জিনিস নিজের নিয়ন্ত্রণে নেই, সেগুলো নিয়ে ভাবা শুরু করলেই আমার মনে হয় জীবনে ব্যর্থতা আসে।’
২০২৬-২৭ মৌসুমে ৫ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স
চলমান শেফিল্ড শিল্ডের প্রথম পাঁচ রাউন্ডেই অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়েছেন ক্লেটন। মৌসুমের শুরু থেকে প্রতিটি ম্যাচেই অন্তত একটি করে ফিফটি বা সেঞ্চুরি করেছেন।আ
৫ ম্যাচে ৯ ইনিংস ব্যাট করে ৭৪.৮৩ গড়ে ৪৪৯ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি রয়েছে।
শেফিল্ড শিল্ডে জ্যাক ক্লেটনের ম্যাচভিত্তিক ইনিংসগুলো
চলমান ২০২৬-২৭ শেফিল্ড শিল্ডের শুরু থেকেই দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন জ্যাক ক্লেটন। পার্থের ওয়াকা গ্রাউন্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচেই তিনি প্রথম ইনিংসে ৮২ রানের এক কার্যকরী ইনিংস খেলেন, যদিও দ্বিতীয় ইনিংসে ৪ রান করে আউট হন। এরপর অ্যাডিলেড ওভালে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তার ব্যাটে রানের ধারা অব্যাহত থাকে; সেখানে তিনি যথাক্রমে ৬৬ ও ৩৭ রানের দুটি ইনিংস খেলেন
ঘরের মাঠ ব্রিসবেনের গাব্বায় ফিরে ভিক্টোরিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে ক্লেটন মৌসুমের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ওই ম্যাচের প্রথম ইনিংসে দারুণ ১০৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে তিনি ১০ রানে অপরাজিত থাকেন। পরের ম্যাচে একই ভেন্যু গাব্বায় তাসমানিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৫২ রানের আরও একটি অর্ধশতক হাঁকান, তবে দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফেরেন।
সর্বশেষ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে পঞ্চম রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ১০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ৮৪ রানের ঝকঝকে এক ইনিংস খেলে টানা পাঁচ ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব রানের মাইলফলক স্পর্শ করেন।
ক্যারিয়ারের সার্বিক পরিসংখ্যান
২০২২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকেই কুইন্সল্যান্ডের ব্যাটিং স্তম্ভ হয়ে উঠেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৫ ম্যাচে ৪০.১৮ গড়ে ২,৭৩২ রান (৭টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরি, সর্বোচ্চ ১৩৪)। লিস্ট ‘এ’ ক্রিকেট. ২৩ ম্যাচে ২৮.১৪ গড়ে ৫৯১ রান (৭টি হাফ-সেঞ্চুরি)।
নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ শেষে অস্ট্রেলিয়া ভারত সফরে যাবে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ খেলবে।










































