ইনস্টাগ্রামে দেড় কোটি ফলোয়ার, ঐশ্বরিয়া ফলো করেন শুধু একজনকে

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তার সৌন্দর্য, অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন দেড় কোটিরও বেশি মানুষ। তবে জানেন কি, এই অভিনেত্রী নিজে অনুসরণ করেন মাত্র একজনকে?

তিনি আর কেউ নন, ঐশ্বরিয়ার স্বামী ও বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার অনুসরণ করা ব্যক্তিদের তালিকায় রয়েছেন শুধু অভিষেকই।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ঐশ্বরিয়া।নিজের কাজ, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া, ফ্যাশন এবং পরিবারের বিশেষ মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে অন্যদের অনুসরণ করার ক্ষেত্রে বেশ সংযত এই অভিনেত্রী। 

Aishwarya Rai, The Most Beautiful Miss World - Discover HubPages

এর আগে ২০২৪ সালের অক্টোবরেও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছিল, ইনস্টাগ্রামে একমাত্র অভিষেক বচ্চনকেই অনুসরণ করেন তিনি।

গত কয়েক বছর ধরে ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে।তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও হয়েছে বিস্তর আলোচনা। এমন পরিস্থিতিতে ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার এই একটি অ্যাকাউন্ট অনুসরণ করার বিষয়টি নতুন করে নজর কেড়েছে।

তবে দাম্পত্য সম্পর্ক নিয়ে ছড়ানো জল্পনার বিষয়ে ঐশ্বরিয়া বা অভিষেক—কেউই প্রকাশ্যে বিচ্ছেদের ঘোষণা দেননি।

LEAVE A REPLY