চলতি মৌসুমের শুরুটা মোটেও ভালো যাচ্ছে না ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের। দলে ভেতরে-বাইরে চলছে অস্থিরতা।গত ১৪ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে আতলেতিকোর কাছে হেরে ক্লাবের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করেছেন ম্যানইউর ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। তাতে বিতর্ক কমেনি, বরং নতুন করে চাপে পড়েছে ক্লাবটি। এরই মাঝে আগামী জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দলকে শক্তিশালী করার পাশাপাশি রক্ষণভাগের উন্নতির পরিকল্পনা তৈরি করছে ক্লাবটি বলে জানিয়েছে কোচ মাইকেল ক্যারিক।
গ্রীষ্মকালীন দলবদলে ইউনাইটেড ১৬৩ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছিল।চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন সত্ত্বেও সদ্য পদোন্নতি পাওয়া দল হাল (১৭৩ মিলিয়ন পাউন্ড) এবং ইপসউইচের (২১১ মিলিয়ন পাউন্ড) থেকেও কম অর্থ ব্যয়ে করেছে।
লেফট-ব্যাক এবং আক্রমণভাগের দুর্বলতা না পরিবর্তন করে শুধু মাত্র মাঝমাঠ পুনর্গঠনের দিকে মনোযোগ দেয়। ১৫৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউরি টিলেমানস (৩৫ মিলিয়ন পাউন্ড), আন্দ্রে সান্তোস (৫০ মিলিয়ন পাউন্ড) ও কার্লোস বালেবাকে (৭০ মিলিয়ন পাউন্ড) দলে ভেড়ায় ক্লাবটি।
গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড খুব বেশি টাকা খরচ না করে হিসাব-নিকাশ করে চলেছে।কিন্তু এরপরও দল টানা পাঁচটি ম্যাচে কোনো জয় পায়নি। ফলে কোচ মাইকেল ক্যারিক এখন অনেক চাপের মধ্যে আছেন।
এই পরিস্থিতিতে ‘স্কাই স্পোর্টস’ তিনি জানিয়েছেন, আগামী জানুয়ারি মাসের দলবদলের বাজারে যদি ভালো কোনো খেলোয়াড় পাওয়ার সুযোগ আসে, তবে অবশ্যই নতুন খেলোয়াড় কেনার জন্য চেষ্টা করা হবে।
স্কাই স্পোর্টসের বিশ্লেষক গ্যারি নেভিল বলেছেন, দলবদলের পর ক্যারিকের রক্ষণভাগে খেলোয়াড়ের অভাব দেখা দিয়েছে এবং লুক শ-এর চোট এখন ইউনাইটেডের বিকল্প সংকটকে প্রকট করে তুলেছে, যার ফলে তরুণ আইডেন হেভেন লেফট-ব্যাকে তার স্বাভাবিক পজিশনের বাইরে খেলছেন।
আগামী রবিবার লিডসের বিপক্ষে ম্যাচের আগে, যা স্কাই স্পোর্টসে সরাসরি সম্প্রচারিত হবে, ক্যারিক বলেন, ‘পরবর্তী ট্রান্সফার উইন্ডো এলে, আপনি পরিকল্পনা করতে চাইবেন এবং এর সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চাইবেন।এই মুহূর্তে সেটা কেমন হবে, তা আমরা ঠিক জানি না।
তবে নিঃসন্দেহে সুযোগ রয়েছে, কারণ ট্রান্সফার উইন্ডো খোলা আছে। তাই আমরা অবশ্যই সেদিকে নজর রাখব এবং যেভাবেই হোক আরো শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করব বলে যোগ করেন তিনি।
ম্যানইউ যে পজিশনগুলো শক্তিশালী করার পরিকল্পনা করছে
ম্যানচেস্টার ইউনাইটেড তাদের পুরো দলটিকে ধাপে ধাপে নতুন করে সাজাচ্ছে। এখন তারা এই প্রক্রিয়ার তৃতীয় ধাপে রয়েছে। গত দুই বছরে তারা মূলত দলের আক্রমণভাগ এবং মাঝমাঠ উন্নত করার দিকে নজর দিয়েছিল। কিন্তু আগামী দলবদলের বাজারে তাদের মূল লক্ষ্য থাকবে দলের রক্ষণভাগকে সম্পূর্ণ নতুন এবং শক্তিশালী খেলোয়াড় দিয়ে নতুন করে গড়ে তোলা।
ম্যানচেস্টার ইউনাইটেড তাদের রক্ষণভাগকে আরো শক্তিশালী করার জন্য নতুন সেন্টার-ব্যাকের পাশাপাশি লেফট-ব্যাকও খুঁজছে বলে জানা গেছে।









































