প্রথম পাওয়ারপ্লেতেই তাসকিনের ৩ শিকার, বিপদে জিম্বাবুয়ে

উইকেট উদযাপনে বাংলাদেশ দলের মধ্যমণি তাসকিন আহমেদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

আবুধাবিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। তবে রাজার সিদ্ধান্ত এখন পর্যন্ত ভুল প্রমাণ করেছেন তাসকিন আহমেদ।

প্রথম পাওয়ারপ্লেতেই তাসকিনের ৩ উইকেটে জিম্বাবুয়েকে বেকায়দায় ফেলেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে জিম্বাবুয়ের রান ৩০। দলের বিপর্যয় সামাল দিচ্ছেন দুই অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডান টেলর (৮*) ও ক্রেইগ আরভিন (০*)।

ম্যাচের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে (০) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাসকিন।এরপর আরেক ওপেনার বেন কারানও (৬) হন এলবিডব্লিউ। 

তিনে নামা তাফাদজুয়া সিগাকেও (১৬) বেশিদূর এগোতে দেননি তাসকিন। তার শর্ট বলে পুল করতে গিয়ে নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়ে ফিরেছেন সিগা।  

LEAVE A REPLY