হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ড. সাইয়েদ ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের কাছে প্রেরিত এক শোক বার্তায় হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য সফরসঙ্গীদের মৃত্যুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন সংকটে...
উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) আলমগীর হোসেন বলেছেন, ভোটাররা ভোট দিতে ইচ্ছুক। তারা কেন্দ্রে আসবেন। ধান কাটার মৌসুম, বৈরি আবহাওয়া, বড় রাজনৈতিক দল নির্বাচনে আসছে না, এসব কারণে ভোটার উপস্থিতি কম। তবে কমিশন এ নিয়ে উদ্বিগ্ন নয়।
সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন...
দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (২০ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, রাজশাহী, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর...
হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার মৃত বলে নিশ্চিত হয়েছে দেশটি। অনুসন্ধান ও উদ্ধারকারী দল তার বিধ্বস্ত হেলিকপ্টারটি কুয়াশায় ঢাকা পশ্চিম পর্বত অঞ্চলে খুঁজে পায়। এতে ইসলামী প্রজাতন্ত্রে শোকের ছায়া নেমে এসেছে। ইরানে চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পাঁচ দিনের শোক ঘোষণা করেছেন এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে (৬৮) ৫০ দিনের মধ্যে...
প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি: এএফপি
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। স্থানীয় সময় আজ সোমবার সকালে ইরানি সংবাদমাধ্যম ‘তেহরান টাইমস ও মেহের নিউজ’সহ স্থানীয় আরো কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসির জন্ম ১৯৬০ সালে উত্তর-পূর্ব ইরানের শহর মাশহাদে। মাত্র ২০ বছর বয়সে তিনি...
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি: এএফপি
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবরে আন্তর্জাতিক নেতারা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, তার দেশ শোক দিবস পালন করবে এবং রাইসি ও তার সঙ্গীদের প্রতি...
ফাইল ছবি
প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বিবিসি বলছে, রবিবার উত্তর-পশ্চিম...
প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সহযাত্রীদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে বলে রেড ক্রিসেন্টের প্রধান পীর-হোসেন কোলিভান্দ বলেছেন। উদ্ধার অভিযান শেষ হয়েছে। কোলিভান্দ নিশ্চিত করেছেন, মৃতদেহগুলো তাবরিজের পথে রয়েছে। ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে নিহতদের ঘটনাস্থল...
ইরানের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হঠাৎ মারা গেলে দেশটির সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট সর্বোচ্চ নেতার অনুমোদনের মাধ্যমে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। ইরানের বিভিন্ন গণমাধ্যমে রাইসির নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেলে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। তবে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানানো হয়নি।
বিসিবি লোগো
ডেভিড হেম্প বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ায় হাইপারফরম্যান্স ইউনিট বর্তমানে প্রধান কোচশূন্য। এই পদের দায়িত্ব নিতে অস্ট্রেলিয়ার নাথান হারিজ ও জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ডিওন ইব্রাহিম সাক্ষাৎকার দিয়েছেন। কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেও দক্ষিণ আফ্রিকার হেনরিখ মালান সময় বের করতে পারছেন না। বর্তমানে আয়ারল্যান্ড জাতীয় দলের সঙ্গে আছেন তিনি।











































