বারে তর্কাতর্কি, রাস্তায় তরুণীকে গাড়িচাপা দিয়ে হত্যা

সংগৃহীত ছবি

ভারতের চেন্নাইয়ের একটি বারে দুই দলের মধ্যকার বিরোধের কারণে এক তরুণীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত তরুণীর নাম ইয়ান্সি (১৮)।তিনি তামিলনাড়ুর ভিল্লুপুরমে বসবাসকারী একজন শ্রীলঙ্কান শরণার্থী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, রাতে একটি বারের ভেতরে ইয়ান্সি ও তার বন্ধুদের সঙ্গে অন্য একটি দলের ঝগড়া শুরু হয়। বারের বাউন্সাররা দুই দলকে বাইরে বের করে দেওয়ার পরও তাদের বিবাদ কমেনি।পরে ইয়ান্সি ও তার বন্ধুরা যখন একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন, তখন তারা প্রতিপক্ষ যুবকদের একটি গাড়ির দেখা পান। কথা-কাটাকাটির একপর্যায়ে ইয়ান্সির বন্ধুরা ওই গাড়িটি লক্ষ্য করে পাথর ছুড়লে যুবকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর তারা গাড়ি নিয়ে মোটরসাইকেলটিকে ধাওয়া করে এবং পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার চোটে ইয়ান্সি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার ১৭ বছর বয়সী এক বান্ধবীও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বালামুরুগান (২১), জোশুয়া (১৯) ও কিশোর কুমার (১৯) নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বাকি পলাতকদের খুঁজছে বিশেষ পুলিশ দল। এদিকে, সরকারি নিয়ম ভেঙে ১৮ বছরের কম বয়সীদের ভেতরে ঢুকতে দেওয়ার অপরাধে প্রশাসন ওই বারটি বন্ধ করে দিয়েছে। নিহত ইয়ান্সির পরিবার এই হত্যাকাণ্ডের কঠোর শাস্তি দাবি করেছে।

LEAVE A REPLY