ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি ভোট লুটের চেষ্টা করছে। গতকাল শুক্রবার মুর্শিদাবাদের এক জনসভা থেকে তিনি এমন অভিযোগ করেন।
গতকাল ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
বুথের বাইরে পাহারার...
আবাসন শিল্পের বৃহৎ স্টেক হোল্ডার হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সেই বড় স্টেক হোল্ডার রিহ্যাবের কোনো প্রকার মতামত ছাড়াই ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০২৪ এর খসড়া তৈরি করা হয়েছে। শুধু তাই নয় খসড়াটি আগামী ৭ (১৬ এপ্রিল থেকে দিন গণনা শুরু) কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করা হবে। মতামত ছাড়াই ইমারত নির্মাণ বিধিমালা প্রস্তুত করায় সংক্ষুব্ধ হয়েছে...
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি
আগামীকাল সোমবার (২২ এপ্রিল) দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ রবিবার (২১ এপ্রিল) জানান, একটি বিশেষ বিমানে আগামীকাল বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরের অবতরণের কথা রয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার...
সংগৃহীত ছবি
হজযাত্রীদের টিকা গ্রহণের সময় লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। সরকার নির্বাচিত মেডিক্যাল সেন্টারসমূহ হতে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট সাথে আনতে সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্টগুলোর মধ্যে রয়েছে- ইউরিন আর/এম/ই, আর.বি.এস, এক্স-রে চেস্ট পি/এ ভিউ, ইসিজি, সিরাম ক্রিয়েটিনিন, সিবিসি উইথ ইএসআর, ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএইচ টাইপিং।
হজযাত্রীরা মোট...
ফাইল ছবি
আসন্ন বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল ১ লাখ টন এবং ৫০ হাজার টন গম কিনবে সরকার। আজ রবিবার মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাধন...
চট্টগ্রামের হালিশহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর হালিশহরের আর্টিলারি সেন্টার এন্ড স্কুলে এই কমপ্লেক্সের উদ্বোধন করেন তিনি।
হালিশহরের আর্টিলারি সেন্টার এন্ড স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলে সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাপ্রধান। কমপ্লেক্স উদ্বোধন শেষে স্মারক...
প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে দেশবাসী। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এ পর্যন্ত এটাই দেশের সর্বোচ্চ তাপমাত্রা। প্রচণ্ড গরম ও হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা, পাবনা ও গাজীপুরে তিনজনের মৃত্যু হয়েছে।
দেশের দুটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্যান্য বিভাগের...
সংগৃহীত ছবি
এককালে সবুজের আচ্ছাদনে মোড়ানো ঢাকা ক্রমেই হারিয়ে ফেলছে তার শ্যামলিমা। সবুজ কমতে থাকায় মহানগর ঢাকায় একদিকে যেমন বাড়ছে বায়ুদূষণ, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। ২০২৩ সালের ১৬ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল তখন পর্যন্ত দীর্ঘ ৫৮ বছরের মধ্যে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা।
ড....
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। শনিবার সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।
নির্বাচনে নির্বাচিত সভাপতি মিশা সওদাগর মোট ভোট পেয়েছেন ২৬৫টি। অন্যদিকে মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক...
প্রতীকী ছবি
মিল মালিকরা ভোজ্য তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা বাড়ানোর যে প্রস্তাব দিয়েছিলেন, তা নাকচ করে দিয়েছে বাংলাদেশ ট্যারিফ কমিশন। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সার্বিক দিক বিবেচনা করে মিল মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। তাই প্রতি লিটার সয়াবিন তেল আগের মতোই ১৬৩ টাকায়ই বিক্রি করতে হবে।...









































