১৭ এপ্রিল দোহায় সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। ছবি : এএফপি
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি, ইসরায়েলি জিম্মিদের মুক্তির চেষ্টার ক্ষেত্রে মিসর ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাতারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের বিষয়টি পুনর্মূল্যায়ন করে দেখছে কাতার। এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ...
যথেষ্ট পশ্চিমা সামরিক সহায়তার অভাবে ইউক্রেন চলতি বছরেই রাশিয়ার কাছে পরাজয় মেনে নিতে বাধ্য হতে পারে বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। বিশেষ করে মার্কিন কংগ্রেসে আটকে থাকা ৬০০ কোটি ডলার অঙ্কের প্যাকেজের বড় মূল্য চোকাতে হচ্ছে সে দেশকে। ন্যাটোর বাকি সদস্য দেশগুলো সেই শূন্যস্থান পূরণ করতে পারছে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এমন অবস্থায় বারবার...
ছবি : সংগৃহীত
ভারতে লোকসভা নির্বাচনে প্রথম দফা ভোটগ্রহণ শুরু হয়েছে আজ শুক্রবার। দেশটির ২১টি রাজ্য ও অঞ্চলে লোকসভার ১০২টি আসনে ভোটগ্রহণ চলছে। মোট সাত দফায় আগামী ১ জুন পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
শুক্রবার মোট ১৬ কোটি ৬০ লাখ ভোটার ভোট দেবেন।...
ছবি : সংগৃহীত
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ ৯ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা কেনিয়ার সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা ছিলেন।
হেলিকপ্টারে ওগোল্লার সঙ্গে সামরিক বাহিনীর মোট ১১ কর্মকর্তা ছিলেন।
বেঁচে ফিরেছেন মাত্র দুজন। বিমানবাহিনীর কমান্ডার এবং...
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে লোকসভা নির্বাচনের পর্যায়ক্রমিক ভোটগ্রহণ শুরু হবে আজ শুক্রবার। প্রথম ধাপে ১০২টি আসনে ভোট দেবেন দেশের কয়েকটি রাজ্যের ভোটাররা। ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসবেন বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদির প্রত্যাবর্তন ঠেকাতে প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট মরিয়া হয়ে লড়লেও...
আন্তর্জাতিক
‘রাশিয়া ৫ থেকে ৮ বছরের মধ্যে ন্যাটোতে আক্রমণের জন্য প্রস্তুত হতে পারে’
Probash Bangla -
জার্মানির প্রতিরক্ষাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কার্স্টেন ব্রুয়ার। ফাইল ছবি : রয়টার্স
রাশিয়া পাঁচ থেকে আট বছরের মধ্যে ন্যাটো দেশগুলোতে আক্রমণ করার জন্য সামরিকভাবে প্রস্তুত হতে পারে, যদি তারা তা করতে চায়। একবার দেশটি ইউক্রেন যুদ্ধের প্রভাবে আঘাতপ্রাপ্ত তার বাহিনী পুনর্গঠন করেছে। জার্মানির শীর্ষ সামরিক কর্মকর্তা এ কথা বলেছেন।
লেফটেন্যান্ট জেনারেল কার্স্টেন ব্রুয়ার...
ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের রুয়াং আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। প্রাদেশিক রাজধানী মানাডো থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে রুয়াং দ্বীপে অবস্থিত আগ্নেয়গিরিটি মঙ্গলবার থেকে তিনবারের বেশি অগ্ন্যুৎপাত করেছে।
বুধবার দেশটির আগ্নেয়গিরির সংস্থা জানিয়েছে, একাধিক অগ্ন্যুৎপাতের পরে অন্তত ৮০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশনের (পিভিএমবিজি) কর্মকর্তা...
ইসরাইলের একটি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে বলে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার খবর প্রকাশ করেছে সিবিএস নিউজ।
কিন্তু ইরানি এক কর্মকর্তা ওই খবর উড়িয়ে দিয়ে বলেছেন, ইরানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানেনি।
ওই কর্মকর্তা শুক্রবার বার্তা সংস্থ রয়টার্সকে বলেন, ইরানের মধ্যাঞ্চলের শহর ইসফাহানের একটি বিমানবন্দরে বিস্ফোরণের যে শব্দ পাওয়া গেছে তার...
ইরানের বেশ কয়েকটি শহরের আকাশে শুক্রবার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানের একটি লক্ষ্যবস্তুতে ইসরাইলের একাধিক ক্ষেপণাস্ত্র হামলার তথ্য দিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দেশটির ইসফাহান শহরের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এমন প্রেক্ষাপটে বেশ কয়েকটি...
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। এর পরই ইরানের বড় শহরগুলোর পাশাপাশি কয়েকটি এলাকায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতের হামলায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে আকাশে উড্ডয়নরত ফ্লাইটও। এ ছাড়া সিরিয়ায় সামরিক অবকাঠামোগুলোর পাশাপাশি ইরাকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খবর বিবিসি ও আলজাজিরা।
বিবিসির...










































