ইরানের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে সাফ জানিয়েছেন, পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ বহাল থাকবে।
এই মুহূর্তে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘অনির্দিষ্টকালের জন্য’ যুদ্ধবিরতি চলছে। তবে হরমুজ প্রণালিতে ইরানের কঠোর নজরদারির বিপরীতে মার্কিন নৌ-অবরোধ ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যজুড়ে।
এর মধ্যেই গত সোমবার (২৭ এপ্রিল)...
ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যয়ের একটি বড় হিসাব সামনে এনেছে পেন্টাগন। হাউস আর্মড সার্ভিসেস কমিটির এক শুনানিতে অংশ নিয়ে পেন্টাগন কর্মকর্তা জুলস হার্স্ট জানান, শুরু থেকে এখন পর্যন্ত এই যুদ্ধে আমেরিকার মোট ২৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের উপস্থিতিতে অনুষ্ঠিত এই শুনানিতে হার্স্ট যুদ্ধের বর্তমান পরিস্থিতির একটি আর্থিক চিত্র তুলে ধরেন।...
মেক্সিকোর সাবেক বিউটি কুইন ক্যারোলিনা ফ্লোরেস গোমেজ হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নিহত ক্যারোলিনার স্বামী পুলিশের কাছে দাবি করেছেন, খুনের পর তিনি স্ত্রীর মৃতদেহ থেকে তাদের সন্তানকে স্তনদুগ্ধ পান করানোর চেষ্টা করেছিলেন।
২০১৭ সালে ‘মিস টিন ইউনিভার্স বাজা ক্যালিফোর্নিয়া’ খেতাবজয়ী ক্যারোলিনাকে গত ১৫ এপ্রিল মেক্সিকো সিটিতে খুব কাছ থেকে মুখে ও...
জার্মানিতে অবস্থানরত মার্কিন সেনা কমানোর জন্য ‘পর্যালোচনা ও বিশ্লেষণ’ করছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।’
ট্রাম্পের এ ঘোষণা এমন সময়ে এলো, যখন ইরান যুদ্ধকে ঘিরে...
মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে চলমান অচলাবস্থা এখন বিশ্বজুড়ে অর্থনৈতিক উদ্বেগ আরও তীব্র করেছে। জ্বালানি তেল পরিবহণের প্রধান এই রুটে বিঘ্ন ঘটায় বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে প্রায় দুই হাজার জাহাজ এবং ২০ হাজার নাবিক পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতির অপেক্ষায় রয়েছে, কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে এই জলপথ...
সন্তানের সাফল্য ও প্রতিষ্ঠার জন্য তিন শিল্পীর মা পাচ্ছেন ‘গরবিনী মা’ সম্মাননা। তারা হলেন সংগীতশিল্পী কোনালের মা সায়মা মনির মিনু, অভিনেতা জিয়াউল হক পলাশের মা ফাতেমা আক্তার কাজল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিন।
আগামী ১০ মে বিশ্ব মা দিবসে তাদের হাতে তুলে দেওয়া হবে এই সম্মাননা পদক। এটি অনুষ্ঠিত হবে রাজধানীর রাওয়া...
পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফার ভোট প্রদানে মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের ভিড় দেখা যায়। এ গণতান্ত্রিক উৎসবে সাধারণ ভোটারদের পাশাপাশি টালিউডের অনেক তারকাও ভোট দিতে উপস্থিত হন।
এদিন রঞ্জিত মল্লিক, জিৎ, আবীর চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, কোয়েল মল্লিকের মতো তারকারা ভোট প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ভোট...
বলিউড মেগাস্টার আমির খান একবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘চলচ্চিত্রে আপনার পারিশ্রমিক মূলত নির্ভর করে প্রেক্ষাগৃহে দর্শক টানার ক্ষমতার ওপর। নায়িকারা কঠোর পরিশ্রম করেন, ঠিক যেমন একজন ক্যামেরাম্যান বা সেটের লাইট বয়রা করেন। সবারই সমান পারিশ্রমিক পাওয়া উচিত, কারণ সবাই পরিশ্রমী।’
আমিরের এ বক্তব্যটি স্পষ্ট করে দেয়, লিঙ্গ নয় বরং ব্যবসায়িক...
হলিউড সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-র বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলে অন্তর্ভুক্তিমূলক ফ্যাশন বা ‘বডি ইনক্লুসিভিটি’ নিশ্চিত করতে গিয়ে কোনো ‘সাইজ-জিরো’ মডেলকে ছাঁটাই করা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। সম্প্রতি ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ বিষয়টি পরিষ্কার করেন।
মূলত গত মার্চ মাসে হার্পার’স বাজার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সহ-শিল্পী মেরিল স্ট্রিপের...
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান।
নিহতরা হলেন ভূরুঙ্গামারীর আসাদমোড় উত্তর তিলাই এলাকার মো. মনির হোসেনের আট বছর বয়সি মেয়ে মোছা. ছাদিয়া, একই উপজেলার মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) এবং ধলডাঙ্গা গ্রামের মো. সাইফুর...










































