কুকুর শিকারের অপরাধে কুমিরকেই খেয়ে ফেলল গ্রামবাসী!

ফাইল ছবি : এএফপি

কুমির একটি সরীসৃপ জাতীয় মাংসাশী প্রাণী। এরা ভয়ংকরও বটে। খুদা নিবারণের জন্য যেকোনো প্রাণী খেয়ে ফেলতে পারে তারা। স্বাভাবিকভাবেই খাওয়ার জন্য কুকুর শিকার করে নোনা পানির একটি কুমির।

কুকুরটি ছিল পোষা। এই অপরাধে তাকে রান্না করে খেয়ে ফেলল গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার গ্রেগরি ন্যাশনাল পার্কের নিকট অবস্থিত বুল্লা সম্প্রদায়ে। ফরাসি বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার (১৩ জুন) এ খবর জানিয়েছে।

স্থানীয় এক থানার পুলিশ বিবৃতিতে জানিয়েছে, প্রায় ১২ ফুট লম্বা সরীসৃপটি এর আগেও শিশু ও প্রাপ্তবয়স্কদের তাড়া করেছিল। একাধিক কুকুরও খেয়েছিল। বুল্লা সম্প্রদায়ের প্রবীণদের সঙ্গে কথা বলার পর পুলিশ মঙ্গলবার ওই কুমিরটিকে গুলি করে মারে।

লোকজন বলেছে, কুমিরটিকে ঐতিহ্যবাহী পদ্ধতিতে রান্না করে খেয়েছে ওই সম্প্রদায়ের মানুষজন।

পুলিশ জানিয়েছে, বছরের শুরুতে বন্যার সময় ডারউইনের দক্ষিণে প্রায় ছয় ঘণ্টার পথ পাড়ি দিয়ে কুমিরটি এই এলাকায় এসেছিল।

সার্জেন্ট অ্যান্ড্রু ম্যাকব্রাইড অস্ট্রেলিয়ান সরকারি সম্প্রচারকারী এবিসিকে বলেছেন, কুমিরটি দিয়ে বিভিন্ন খাবার বানিয়ে তাকে শেষ করে দেওয়া হয়েছে। খাবার আইটেমের মধ্যে ছিল কুমিরের লেজের স্যুপ, বারবিকিউ ও কলা পাতায় মুড়িয়ে মাটির নিচে রান্না করা ভুনা। এটি তাদের ঐতিহ্যবাহী ভোজ।

LEAVE A REPLY