মিস ইউনিভার্সে আলো ছড়াচ্ছেন সামিরা খান মাহি

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোতে অবস্থান করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। সম্প্রতি সেখানে পৌঁছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেওয়ার কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিগুলোর ক্যাপশনে মাহি বিশ্বমঞ্চে তার নতুন এই অধ্যায়ের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইংরেজিতে তিনি লেখেন, ‘আর এভাবেই মিস ইউনিভার্সের যাত্রা শুরু হলো! সামনে অপেক্ষা করছে অনেক সুন্দর মুখ, সুন্দর মন এবং অবিস্মরণীয় সব মুহূর্ত। আমার কুইনদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত।’

গত ৭ নভেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ এর মুকুট জয় করেন সামিরা খান মাহি। গত আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। মুকুট জয়ের পরদিন, অর্থাৎ ৮ নভেম্বর রাতেই দেশের পতাকা হাতে পুয়ের্তো রিকোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মাহি।

গত ১১ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোতে ৭৫তম মিস ইউনিভার্সের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিশ্বের ১২০টিরও বেশি দেশের সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতায় লড়ছেন বাংলাদেশের এই প্রতিনিধি। এরই মধ্যে উদ্বোধনী প্যারেড ও ফটোশুটে অংশ নিয়ে নিজের উপস্থিতির জানান দিয়েছেন তিনি।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। গত আসরে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা সেরা ৩০ এ জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছিলেন। এবার সামিরা খান মাহির হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ বড় সাফল্য অর্জন করবে—এমনটাই প্রত্যাশা করছেন তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা।কালবেলা/এসডি/এমএইচ কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নিখাদ হাস্যরস দিয়ে মানুষকে হাসানোর জনপ্রিয় অনুষ্ঠান ‘মিরাক্কেল’। মীর সঞ্চালিত এ অনুষ্ঠানটি টিআরপির দিক থেকে সবসময় এক আলাদা অবস্থানে ছিল। এই অনুষ্ঠানের প্রতিযোগীরা নিজেদের পরিচিতি তৈরি করতে পেরেছিলেন শো শেষ হয়ে যাওয়ার পরেও। কিন্তু দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে ছোটপর্দায় দেখা যায়নি ‘মিরাক্কেল’কে। অন্যরকম আঙ্গিকে সাজানো হচ্ছে। বাছাই পর্ব হওয়ার পরেই শুরু হয়ে যাবে মূল পর্ব যেখানে প্রতিযোগীরা লড়াই করবেন একে অপরের সঙ্গে। পরিচালক শুভঙ্কর চ্যাটার্জী জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে যেতে পারে অনুষ্ঠানটি।

অবশেষে সমস্ত কমেডিপ্রেমী মানুষের জন্য সুখবর নিয়ে দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরছে ‘মিরাক্কেল’। ইতিমধ্যেই সমাজমাধ্যমে সেই ঝলক প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে চ্যানেলের তরফ থেকে। অডিশনের জন্য আহ্বান জানানো হয়েছে ছোট থেকে বড় সমস্ত বয়সের কমেডিয়ানদের। পাঁচ বছরের ঊর্ধ্বে যেকোনো ব্যক্তি নিজের বলা জোকসের ভিডিও পাঠিয়ে এই অডিশনে অংশ নিতে পারছেন।

নতুন আঙ্গিক ও বিচারক প্যানেল: তবে এই অনুষ্ঠানটি এবার একদম অন্যরকম আঙ্গিকে সাজানো হচ্ছে। বাছাই পর্ব হওয়ার পরেই শুরু হয়ে যাবে মূল পর্ব যেখানে প্রতিযোগীরা লড়াই করবেন একে অপরের সঙ্গে। অনুষ্ঠানের পরিচালক শুভঙ্কর চ্যাটার্জী জানিয়েছেন, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে যেতে পারে এই অনুষ্ঠানটি।

বিচারকের আসনে কাদের দেখতে পাওয়া যাবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তবে পুরনোদের মধ্যে পরান বন্দ্যোপাধ্যায়কে ভীষণভাবে দেখতে চাইছেন দর্শকরা। থাকবেন আগের সিজনের বেশ কিছু সদস্য এবং মেন্টর। সকলের সঙ্গে কথা বলার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রচার ও সেন্সরশিপ ভাবনা: শুভঙ্কর চ্যাটার্জী জানিয়েছেন, বিগত বেশ কিছু বছরে নানা বিধিনিষেধের কারণে ‘মিরাক্কেল’ সম্প্রচার বন্ধ রাখা হয়েছিল। কাউকে কটাক্ষ করে বা কাউকে উদ্দেশ্য করে কথা বলা কিংবা ব্যঙ্গ করা কমেডিয়ানদের ক্ষেত্রে খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এই বিষয়গুলো এখন অনেকেই সহজে মেনে নিতে পারেন না। তাই এবার সম্পূর্ণ অন্যরকমভাবে এই অনুষ্ঠানটিকে সাজানোর চেষ্টা করা হচ্ছে। আগামী দিনে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্যই এই নতুন উদ্যোগ।

শুভঙ্করের কথায়, বর্তমানে যে কোনো অনুষ্ঠানের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই নিয়ম মেনে চলাটাও আগামী দিনে কঠিন হয়ে যাবে। ক্রিয়েটিভ টিমের ওপর চাপ থাকলেও এত বছর পর যখন অনুষ্ঠানটি ফিরছে, সেটি দর্শকদের মনে পুনরায় জায়গা করে নিতে পারবে বলেই আশাবাদী পরিচালক। সব ঠিকঠাক থাকলে ২০২৭ সালের ফেব্রুয়ারি নাগাদ শোটি সম্প্রচার শুরু হতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমসকালবেলা/এসডি/এমএইচ

LEAVE A REPLY